সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

মার্কিন নির্বাচন: দুই দলের প্রতীক গাধা ও হাতি হলো যেভাবে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০ ২৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ নভেম্বর (মঙ্গলবার)। এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনের মাঠ, চলছে নানা জল্পনা-কল্পনা। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রতীক হাতি ও ডেমোক্র্যাট পার্টির প্রতীক গাধা।

ডেমোক্র্যাটদের গাধা হলো সহিষ্ণুতার প্রতীক আর রিপাবলিকানদের হাতি হলো বল ও শক্তির প্রতীক। মার্কিন দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক আঁকেন শিল্পী থমাস ন্যাস্ট। যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দলের প্রতীক হাতি ও গাধাকে কেন বেছে নেওয়া হলো, এই প্রশ্ন অনেকেরই আছে।
১৫০ বছর আগে দেশটির রাজনীতিতে কার্টুন ছিল গুরুত্বপূর্ণ বিষয়।

গাধা প্রতীকটি প্রথম ব্যবহার করেন আমেরিকার সপ্তম প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন। নির্বাচনের সময় রাজনৈতিক প্রতিপক্ষ তাকে ‘জ্যাকঅ্যাস’ অর্থাৎ গাধা বলে ডাকা শুরু করেন। বিদ্রূপ করে ডাকা হলেও জ্যাকসন নামটি খুব পছন্দ করেন এবং বিরোধী দলের অপপ্রচারের সুযোগকেই কাজে লাগান নিজের প্রচার হিসেবে। আর গাধাকে তিনি নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহার করেন।

তখন কার্টুনশিল্পী থমাস ন্যাস্ট অ্যান্ড্রু জ্যাকসনের মাথায় একটি গাধার (জ্যাকঅ্যাস) শরীরের ওপর বসিয়ে কার্টুন আকেন। পরবর্তী সময়ে ডেমোক্র্যাটিক পার্টির অন্য নেতাদেরও প্রতীক হয়ে ওঠে গাধা। সেই থেকে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় প্রতীক হিসেবে গাধা ব্যবহৃত হয়ে আসছে। অন্যদিকে ১৮৭৪ সালে থমাস ন্যাস্ট হাতিকে রিপাবলিকানদের প্রতীক হিসেবে উপস্থাপন করেন। তিনি তার কার্টুনে দেখান, সিংহের চামড়া পিঠে চাপিয়ে একটি গাধা বনের সব প্রাণীকে ভয় দেখাচ্ছে।
সিংহের ছদ্দবেশী সেই গাধাকে দেখে সবাই ভয়ে পালাচ্ছে। কিন্তু সবাই ভয়ে পালালেও বনে একটি হাতি স্থির ও অচঞ্চল গাধাটির সামনে। হাতির এই নির্ভীক বিষয়টিই তুলে ধরেন কার্টুনশিল্পী। থমাস ন্যাস্টের এমন অর্থবহ কার্টুন দারুণ পছন্দ হয় রিপাবলিকানদের। আর হাতির সেই কার্টুন লুফে নেয় রিপাবলিকানরা। আর সেই থেকে হাতি হয়ে ওঠে রিপাবলিকান দলের প্রতীক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মার্কিন নির্বাচন: দুই দলের প্রতীক গাধা ও হাতি হলো যেভাবে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৪৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০