সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ফ্রান্সে মহানবীর (সা.) কার্টুন প্রকাশ গর্হিত অপরাধ: বিএনপি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর ব্যঙ্গচিত্র (কার্টুন) প্রকাশের ঘটনাকে একটি গর্হিত অপরাধ বলেছে বিএনপি। এর নিন্দা জানিয়ে দলটি মুসলমানদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।

আজ রোববার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এসব সিদ্ধান্তের কথা জানান।

মির্জা ফখরুল বলেন, গতকাল শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির এক ভার্চ্যুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বিএনপি মহাসচিব বলেন, ‘পবিত্র ধর্ম ইসলাম ও মহানবী মুহাম্মদ (সা.)–এর ব্যঙ্গচিত্র (কার্টুন) প্রকাশ ও তার পক্ষে ফ্রান্সের প্রেসিডেন্টের অবস্থান গ্রহণকে কেন্দ্র করে সারা বিশ্বের ২০০ কোটিরও বেশি মুসলমানসহ সব ধর্ম-বর্ণের কোটি কোটি যুক্তিবাদী ধর্মপ্রাণ মানুষ এবং বিভিন্ন রাষ্ট্র যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চলেছে—বিএনপি তার সঙ্গে একাত্মতা ঘোষণা করছে।’

বিএনপি জানিয়েছে, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনো ধর্মনেতার অবমাননা কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না। রাসুল (সা.)–এর কার্টুন প্রকাশকে বিএনপি তাই একটি গর্হিত অপরাধ বলে গণ্য করেছে এবং নিন্দা জানিয়েছে।

মির্জা ফখরুল বলেন, মহানবী (সা.)–এর কার্টুন প্রকাশ ও তা সমর্থন করা ধর্মবিদ্বেষকে উসকে দেয় এবং এর প্রতিবাদের ভাষা হিসেবে মানুষ হত্যাও গ্রহণযোগ্য নয়। বিশ্বের শান্তি প্রতিষ্ঠার মহান ব্রত নিয়ে যিনি মানবতার ধর্ম ইসলাম প্রচার করেছেন, সেই মহানবী (সা.)–এর দীক্ষাই হোক সবার নির্দেশক।

বিশ্বব্যাপী যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা থেকে বেরিয়ে আসার এবং ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধকে স্বীকৃতি দেওয়ার মতো মানবিক ও গণতান্ত্রিক দায়িত্ব পালনের জন্য ফ্রান্সের প্রেসিডেন্টকে উদ্যোগী হতে হবে বলে জানান মির্জা ফখরুল।

মহানবী (সা.)–এর কার্টুন প্রকাশ নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশ সরকার কোনটাতে প্রতিবাদ জানায় আর কোনটাতে জানায় না—এটা বলা দুরূহ। কারণ, আপনারা লক্ষ করে দেখেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব যেখানে প্রশ্নের সম্মুখীন হয়, সীমান্তে গুলি করে মানুষ মারা হয় আমাদের নাগরিকদের, সে বিষয়ে কিন্তু আমাদের সরকার কোনো প্রতিবাদ জানায় না বা প্রতিবাদ করে না।’

জনগণের ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে সরকার কখনো সে ধরনের অবস্থান নেয়নি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমার মনে হয়, সেই কারণে হয়তো তারা (সরকার) এখন পর্যন্ত কোনো রিঅ্যাকশন দেয়নি। সেটাতে তাদের যে চরিত্র, তা পরিষ্কার হয়ে ওঠে।’

নির্বাচন কমিশনের প্রস্তাবিত আইন গণতন্ত্রের জন্য হুমকি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, নির্বাচন কমিশন যে আইন সংশোধন করতে যাচ্ছে বা প্রস্তাব করেছে, এই আইনগুলো করলে তা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।

নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তাবিত স্থানীয় সরকার নির্বাচন আইন, ২০২০ বিষয়ে বিএনপির একটি প্রতিনিধিদল তাদের সুপারিশ ও চিঠি নির্বাচন কমিশনে দেওয়ার কথা জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফ্রান্সে মহানবীর (সা.) কার্টুন প্রকাশ গর্হিত অপরাধ: বিএনপি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৩৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০