সংবাদ শিরোনাম ::
ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

মক্কায় মসজিদুল হারামের ফটকে গাড়ি দিয়ে ধাক্কা (ভিডিও)। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে মসজিদুল হারামের একটি ফটকে দ্রুত গতির প্রাইভেটকার দিয়ে সজোরে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

শুক্রবার স্থানীয় রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। খবর মিডল ইস্ট আই’ র।

এ ঘটনায় ওই চালককে গ্রেফতার করা হয়েছে।

আরব নিউজ জানায়, দক্ষিণাঞ্চলীয় স্কয়ার ঘিরে থাকা সড়কে দ্রুত গতিতে ছুটছিল প্রাইভেটকারটি।

প্রতিবেদনে বলা হয়, একজন সৌদি নাগরিক ‘অস্বাভাবিক অবস্থায়’ গাড়িটি চালাচ্ছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। ওই ব্যক্তিকে পাবলিক প্রসিকিউশন দফতরের অধীন সোপর্দ করা হয়েছে।

আরব নিউজে আপলোড করা এক ভিডিওতে দেখা যায়, দ্রুত গতির প্রাইভেটকারটি ব্যারিকেড ভেঙে মসজিদুল হারামের একটি ফটকে আঘাত হানে।

নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন তাৎক্ষণিক সেখানে ছুটে যান এবং ওই ব্যক্তিকে গাড়ি থেকে বের করে গ্রেফতার করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মক্কায় মসজিদুল হারামের ফটকে গাড়ি দিয়ে ধাক্কা (ভিডিও)। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০