সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নেবো: ইশরাক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
সরকার-বিরোধী আন্দোলনে হামলা হলে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়ে ক্ষমতাসীনদের উদ্দেশ্যে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, আপনারা অস্ত্র নিতে পারলে আমরাও অস্ত্র হাতে নিতে পারি।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে এ হুঁশিয়ারি দেন ইশরাক।
হামলা ও নির্যাতনকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করে মরহুম বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন আরও বলেন, আমাদের বাবারা অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, প্রয়োজনে আমরাও আপনাদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেবো।

মাহমুদুর রহমান মান্নার পাশাপাশি অন্যান্যের মধ্যে কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার।
দেশে মধ্যবর্তী নির্বাচনের আয়োজন করার তাগিদ দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করে জনগণের সমর্থন যাচাই করে নিন।
করোনার অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে বলে মন্তব্য করে ডা. জাফরুল্লাহ বলেন, আন্দোলন গড়ে ওঠার ভয়েই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিচ্ছে না সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নেবো: ইশরাক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫১:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০