সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বরিশালে বোমা তৈরি করতে গিয়ে যুবকের হাতের কব্জি বিচ্ছিন্ন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: বরিশালের মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানা এলাকায় নিজ ঘরে বোমা তৈরি করতে গিয়ে গুরুতর আহত হয়েছে রাকিব মাল (১৮) নামে এক যুবক। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আন্ধারমানিক এলাকায় এই ঘটনা ঘটে।

আহত রাকিব মাল ওই এলাকার কালাম মালের ছেলে এবং একটি ওয়ার্কশপে চাকরি করে।

জানা গেছে, ওই ঘরে রাকিব মাল ও তার মা ছিলেন। ১২টি ম্যাচের কাঠি দিয়ে একটি কৌটায় বোমা বানানোর চেষ্টা করছিল সে। এসময় সেটা বিস্ফোরণ হলে বিকট শব্দ হয়। পরে এলাকাবাসী ওই বাসায় গেলে রাকিবকে গুরুতর আহত দেখতে পায় এবং তার বাম পা এবং দুই হাত বেশ জখম হয়।

তবে স্থানীয়রা জানায়, এই পরিবারের সদস্যরা প্রায় সবাই ডাকাত দলের সক্রিয় সদস্য।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার সাংবাদিকদের জানান, রাকিব বোমা বানানোর চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তার ঘর তালাবদ্ধ করে রাখা হয়েছে এবং আহত রাকিবকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে বোমা তৈরি করতে গিয়ে যুবকের হাতের কব্জি বিচ্ছিন্ন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:৪৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০