সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা

এক ঘণ্টার জন্য ভোলা পুলিশ সুপারের দায়িত্ব পালন করলেন স্কুলছাত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি :: এক ঘণ্টার জন্য ভোলা পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন তাসনিম আজিজ রিমি (১৫) নামে এক স্কুলছাত্রী।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার স্কুলছাত্রীকে এক ঘণ্টার জন্য এ দায়িত্ব দেন।

‘মেয়ে আমি সমানে সমান অনলাইন স্বাধীনতা’ এ স্লোগান নিয়ে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) ও প্লান ইন্টারন্যাশনালের আয়োজনে এক অনুষ্ঠানে এ দায়িত্ব দেয়া হয় তাকে।

তাসনিম আজিজ রিমি ভোলা পৌর ১নং ওয়ার্ডের ইলিশা বাসস্টান্ড এলাকার তারেক আব্দুল আজিজের মেয়ে ও ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

রিমির বাবা তারেক আব্দুল আজিজ ভোলা শহরের একজন ব্যবসায়ী ও মা মরিয়ম বেগম ভোলা সদর উপজেলার বাপ্তা ভোটের ঘর এলাকার নাসরিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

এক ভাই ও এক বোনের মধ্যে রিমি ছোট। তার বড় ভাই তাহসিন আজিজ রিমন পটুয়াখালীতে একটি কলেজে মাস্টার্স করছেন।

তাসনিম আজিজ রিমি জানান, ভোলা জেলাকে নারী ও শিশুবান্ধব জেলায় রূপান্তরিত করে ধর্ষণ, ইভটিজিংসহ সব ধরনের অপরাধমুক্ত করতে আমি প্রস্তাবনা দিয়েছি। এটা বাস্তবায়ন করতে পারলে সারাদেশের ৬৪ জেলার মধ্যে ভোলা জেলা অপরাধমুক্ত ও শান্তিপ্রিয় জেলা হিসেবে রোল মডেলে পরিণত হবে।

ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, ভোলা জেলাকে সব ধরনের অপরাধমুক্ত করতে আমরা কাজ করে যাচ্ছি। সকল ঘটনাকে আমরা অধিক গুরুত্ব দিয়ে কাজ করছি। আশা করি সকলের সহযোগিতায় আমরা অনেক দূর এগিয়ে যাব।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ভোলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আক্তার হোসেন, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সারমিন জাহান শ্যামলীসহ প্রমূখ।

এসময় তাসনিম আজিজ রিমির পরিবারের সদস্য, সাংবাদিক, শিক্ষকসহ সকল পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক ঘণ্টার জন্য ভোলা পুলিশ সুপারের দায়িত্ব পালন করলেন স্কুলছাত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:৪২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০