সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ইরফান সেলিমের বিরুদ্ধে ‘আরও মামলা হবে’। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০ ২৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ইতোমধ্যে সংসদ সদস্য হাজি সেলিমের পুত্র ইরফান সেলিমকে ‘বিদেশি মদ রাখার দায়ে’ সাজা প্রদান করা হয়েছে। নিয়মিত মামলার তদন্ত করতে গিয়ে তার বাসা থেকে অস্ত্র মাদক, ইলেকট্রিক ডিভাইজসহ বিভিন্ন মালামাল পাওয়া গেছে। এসব বিষয়েও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি দেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়া প্রসঙ্গে র‌্যাব ডিজি আরো বলেন, এসব ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেকেরই আইনানুযায়ী বিচার হবে।

এর আগে তিনি টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন।

এ সময় র‌্যাব সদর দপ্তরের এডিজি (এডমিন) মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, র‌্যাব-৮ বরিশালের সিও অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খানসহ র‌্যাব ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে রাজধানীর ধানমন্ডিতে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির ঘটনায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) ভোরে ভুক্তভোগী নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিম নিজেই বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী মিয়া জানান, এই মামলায় সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম (৩৭), তার বডিগার্ড মোহাম্মদ জাহিদ (৩৫), হাজি সেলিমের মদীনা গ্রুপের প্রটোকল অফিসার এবি সিদ্দিক দিপু (৪৫), গাড়িচালক মিজানুর রহমানসহ (৩০) অজ্ঞাতপরিচয়ের দুই তিনজনকে আসামি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইরফান সেলিমের বিরুদ্ধে ‘আরও মামলা হবে’। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৩৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০