সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

বরগুনায় জলদস্যুর গুলিতে জেলে নিহত, ১৯ মাস পরে ২ আসামি গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি:: বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে গত বছরের ১৩ মার্চ জলদস্যুদের গুলিতে আল-আমিন (৩০) নামে এক জেলে নিহত হয়। র‌্যাব অভিযান চালিয়ে পরের দিন নিহত ওই জেলের মৃতদেহ উদ্বার করে। নিহত আল- আমিনের বাড়ি বরগুনার নিশানবাড়িয়া গ্রামে। এরপর আল-আমিনের ভাই সগীর বাদী হয়ে অজ্ঞাত নামাদের আসামি করে পাথরঘাটা থানায় মামলা করেন। মামলা করার ১৯ মাস পর এ ঘটনার সাথে সম্পৃক্ত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মাজেদুল ইসলাম এবং কাওসার হামিদ।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) জানান, মামলাটি দায়েরের পরে আমরা বিভিন্ন পর্যায়ে তদন্ত শুরু করি। প্রযুক্তি ব্যবহার করে সন্দেহভাজন জলদস্যুতের তালিকা বানিয়ে চট্টগ্রামের মেট্রোপলিটন এলাকা থেকে মাজেদুল ইসলাম ও বাশখালীর ঘন্ডামারা থেকে কাওসার হামিদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে ও জিজ্ঞাসাবাদে গ্রেফতারদের বঙ্গোপসাগরে জলদস্যুতার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

তদন্তকারী কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ কাওসার হামিদ ও মাজেদুল গত বছরের ১৩ মার্চে বঙ্গোপসাগরে জেলে ট্রলারে ডাকাতির সাথে জড়িত থাকার সত্যতা স্বীকার করেছে। আজ আদালতে উপস্থিত করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মন্জ্ঞুর করে।

তদন্তকারী কর্মকর্তা আরও জানান, আমরা জলদস্যুদের শিকড়ের সন্ধান করছি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে জলদস্যু চক্রকে গ্রেপ্তারের চেষ্টা করছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় জলদস্যুর গুলিতে জেলে নিহত, ১৯ মাস পরে ২ আসামি গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০