সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

২০২১ সালের সরকারি ছুটির খসড়া চূড়ান্ত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

২০২১ সালের সরকারি ছুটির তালিকা চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তালিকাটি অনুমোদনের জন্য আজ রবিবার (একদিন এগিয়ে) মন্ত্রিসভার বৈঠকে উঠতে পারে। মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

খসড়া তালিকা অনুযায়ী, ২০২১ সালে সাধারণ ছুটি হবে ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে আট দিন।

মোট ২২ দিন সাধারণ ও নির্বাহী আদেশের ছুটি। তবে এর মধ্যে সাপ্তাহিক ছুটি ( শুক্র ও শনিবার) রয়েছে সাত দিন।
শবেবরাত ২৯ মার্চ, শবেকদর ১০ মে, ঈদুল ফিতর ১৩ মে, ঈদুল আজহা ২০ জুলাই, আশুরা ১৯ আগস্ট, ঈদে মিলাদুন্নবী (সা.) ১৯ অক্টোবর মঙ্গলবার। তবে চাঁদ দেখাসাপেক্ষে এসব তারিখে পরিবর্তন হতে পারে।

বিভিন্ন জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসের ছুটি সাধারণ ছুটির অন্তর্ভুক্ত। এর মধ্যে সাপ্তাহিক ছুটি চারটি শুক্রবার ও দুটি শনিবার অন্তর্ভুক্ত রয়েছে। বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে আট দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। নির্বাহী আদেশে ছুটির মধ্যে এক দিন সাপ্তাহিক ছুটি (শনিবার) রয়েছে।

সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি ২২ দিন হলেও সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের কারণে এই ছুটি কার্যত ১৫ দিন।
উল্লেখ্য, মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক সাধারণত প্রতি সোমবার অনুষ্ঠিত হয়ে থাকে। দুর্গাপূজার কারণে আগামীকাল সোমবার সরকারি ছুটি। তাই চলতি সপ্তাহের মন্ত্রিসভার বৈঠক এক দিন এগিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে। তাই চলতি সপ্তাহের মন্ত্রিসভার বৈঠক এক দিন এগিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা সচিবালয়ে উপস্থিত থেকে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন। দুপুর সাড়ে ১২টায় বৈঠকের সময় নির্ধারিত রয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২০২১ সালের সরকারি ছুটির খসড়া চূড়ান্ত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৩৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০