সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নরসিংদীতে ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ধর্ষণের মামলা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক

নরসিংদীর রায়পুরায় এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে রায়পুরা উপজেলার ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে। ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ হেফাজনে রাখা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ছাত্রলীগ সভাপতিসহ দুই জনের বিরেদ্ধে নারী ও শিশু নির্যাতনের অভিযোগ এনে শুক্রবার দুপুরে রায়পুরা থানাম মামলা দায়ের করেছে। অভিযুক্ত আসাদুল হক চৌধুরী শাকিল রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি।

এ ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় বইছে।
পুলিশ ও ভিকটিমের সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নবীয়াবাদ গ্রামে এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে রাজু অডিটোরিয়ামে ডেকে নিয়ে আসে রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল। পরে রাত ১১টার দিকে তার উপর পাশবিক নির্যাতন চালায়। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।

ওই সময় ছাত্রলীগ নেতা কৌশলে পালিয়ে যায়। পরে ৯৯৯ এ কল করে বিষয়টি অবগত করা হলে রায়পুরা থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এই ব্যাপারে রায়পুরা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে। ভিকটিমের বাবা জানান, আমার মেয়ের উপর অমানুষিক নির্যাতন চালিয়েছে ছাত্রলীগ নেতা শাকিল, আমি এর উপযুক্ত বিচার চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন কাদির সাংবাদিকদের বলেন, নির্যাতিতার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ছাত্রলীগ নেতাসহ দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিমকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নরসিংদীতে ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ধর্ষণের মামলা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:১৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০