সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

ঝালকাঠিতে গৃহবধূকে ‘ধর্ষণ’, সম্পর্ক ছিন্ন স্বামীর। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির নলছিটি উপজেলায় দুই সন্তানের জননী এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে শহিদুল হাসান হিরণ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে হিরণকে আসামি করে নলছিটি থানায় মামলা করেন ওই গৃহবধূ।

এদিকে, ওই গৃহবধূসহ ধর্ষণে অভিযুক্ত যুবককে পাশাপাশি বসিয়ে স্থানীয় কয়েকজন অশ্লীল ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ওই গৃহবধূর স্বামী তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া তাঁকে শ্বশুরবাড়ির লোকজন মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও ওই গৃহবধূর পরিবার জানায়, গত শনিবার রাতে ওই গৃহবধূর বাড়ির পেছনের গাছ বেয়ে ছাদ থেকে ঘরে প্রবেশ করেন হিরণ।

এরপর কক্ষে ঢুকে ধর্ষণকালে ওই গৃহবধূর চিৎকার শুনে পরিবার ও আশপাশের লোকজন এসে হিরণকে আটক করে বেঁধে রেখে মারধর করে। এ সময় ওই গৃহবধূকেও মারধর করে শ্বশুরবাড়ির লোকজন। এমনকি অভিযুক্ত যুবক ও গৃহবধূকে পাশাপাশি বসিয়ে ভিডিও ধারণ ও ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেয় স্থানীয়রা। পুলিশ ওই যুবককে থানায় নিয়ে যায়। ঘটনার পর পরই গৃহবধূকে অপবাদ দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে, গৃহবধূকে নিপীড়নকারী মো. বাবুল বলেন, ‘উভয়েই অপরাধ করেছেন তাই মারধর করা হয়েছে। মারধর করব না তো ছেড়ে দেব?’

ঢাকায় চাকরি করা ওই গৃহবধূর স্বামী বলেন, ‘আমি খবর পেয়ে ঢাকা থেকে বাড়িতে এসেছি। আমাদের পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আপাতত আমার স্ত্রীকে রাখা সম্ভব নয়। পরবর্তী সময়ে কী করা হবে, তা এখন বলা যাচ্ছে না।’

ওই গৃহবধূ অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী ঢাকায় চাকরি করেন। ধর্ষণের ঘটনা শুনে তিনি আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। তাঁর পরিবারের লোকজন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি নির্যাতিত হলাম আবার তাদের মারও খেলাম। এখন আমাকে রাখবেও না।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ওই গৃহবধূর দুটি সন্তান রয়েছে। রাতে হিরণ নামের ওই যুবককে আটক করার পর গৃহবধূকেও মারধর করা হয়। তাঁদের দুজনকে একসঙ্গে বসিয়ে গলায় হাত দিয়ে ভিডিও ও ছবি তোলা হয়। এগুলো যারা ফেসবুকে ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম তালুকদার বলেন, ‘ধর্ষণের ঘটনায় মামলা করেছেন ওই গৃহবধূ। আসামি গ্রেপ্তার হয়েছে। ওই গৃহবধূকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে শুনেছি। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে গৃহবধূকে ‘ধর্ষণ’, সম্পর্ক ছিন্ন স্বামীর। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০