সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

বরিশালে ইয়াবা মামলায় ডিএমপির ট্রাফিক বিভাগের সদস্য কারাগারে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০ ১৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক
বরিশালে ইয়াবা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের সদস্য মিজানুর রহমানকে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন আদালত। বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আনিছুর রহমান আজ বিকেলে এই আদেশ দেন।

আদালত সূত্র জানায়, গত ৭ অক্টোবর বিকেলে নগরীর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের আলম ওয়ার্কশপের সামনে থেকে মিজানুর রহমানকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে ৬শ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

আটকের পর মিজানুর নিজেকে ডিএমপির রমনা জোনের ট্রাফিক বিভাগের সদস্য বলে পরিচয় দেন।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই নজরুল ইসলাম বাদী হয়ে মিজানুর রহমানের বিরুদ্ধে বিএমপির বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক মিজানুরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ইয়াবা মামলায় ডিএমপির ট্রাফিক বিভাগের সদস্য কারাগারে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:১৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০