সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সীমান্তে পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে ভারত! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১০:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০ ১৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে (এলএসি) চীনের সঙ্গে সংঘাতের তীব্রতা এখন কিছুটা স্তিমিত। তবুও যে কোনো পরিস্থিতির মোকাবেলায় ধাপে ধাপে প্রস্তুতি সেরে রাখছে ভারত। বেজিংয়ের ওপর চাপ বাড়িয়ে ভারত সীমান্তের কাছে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ‘শৌর্য’ মোতায়েন করা হতে পারে বলে ইঙ্গিত মিলছে। খবর আনন্দবাজার পত্রিকার।

চলতি মাসেই ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সাফল্য পাওয়া গেছে। তবে শেষ পর্যন্ত কোথায় ‘শৌর্য’ মোতায়েন করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় সেনাবাহিনী ও জাতীয় নিরাপত্তা পরিষদ। এই খবর তুলে ধরেছে সর্বভারতীয় সংবাদপত্র হিন্দুস্তান টাইমস।

‘শৌর্য’ নামের ওই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম। এটির পাল্লা ৭০০ কিলোমিটার। ক্ষেপণাস্ত্রটি সুপারসনিক অর্থাৎ শব্দের চেয়েও দ্রুতগামী। সংবাদপত্রটি জানাচ্ছে, এরই মধ্যে এলএসি বরাবর সীমিত সংখ্যক ‘নির্ভয়’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ভারত। যার পাল্লা ৮০০ কিলোমিটার পর্যন্ত।

তবে ওই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে কম গতিতে ছোটে অর্থাৎ সাবসনিক। তাই এবার সুপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনেও অনুমোদন দেয়া হল।
বিশেষজ্ঞদের মতে, নয়াদিল্লির এই পদক্ষেপে নিঃসন্দেহে বেজিংয়ের জন্য চাপ কিছুটা বেড়ে গেল। সেই সঙ্গে ভারত যে পিছ পা হতে রাজি নয় সেই বার্তাও দেয়া হল। সীমান্ত নিয়ে বেজিংয়ের সঙ্গে টানাপোড়েন চলাকালীন গত সেপ্টেম্বর থেকে চলতি মাসের মধ্যে ক্ষেপণাস্ত্র নিয়ে চারটি পরীক্ষা চালিয়েছে নয়াদিল্লি।

এর প্রতিটিতেই সাফল্য মিলেছে।
গত ৭ সেপ্টেম্বর হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকলের পরীক্ষা করা হয়। মানববিহীন ওই যান দূরপাল্লার এবং শব্দের চেয়েও দ্রুতগামী ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। শব্দের চেয়েও দ্রুতগামী ‘ব্রাহ্ম্স’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হয় গত ৩০ সেপ্টেম্বর। এর পর ৩ অক্টোবর পরীক্ষা করা হয় ‘শৌর্য’ ক্ষেপণাস্ত্রের। সবশেষ, ৫ অক্টোবর ডুবোজাহাজ ধ্বংস করতে সক্ষম সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডো (স্মার্ট)-এর সফল পরীক্ষা চালায় ভারত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সীমান্তে পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে ভারত! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:১০:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০