বরিশালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়ের অপরাধে জেল জরিমানা। আজকের ক্রাইম-নিউজ:
- আপডেট সময় : ০৯:৫৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০ ১৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন
০৭/১০/২০২০ তারিখ বুধবার সকাল ১১.০০ টায় পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: আবদুল হালিম-এর নেতৃত্বে এবং র্যাব-৮, বরিশাল-এর সহযোগিতায় বরিশালস্থ বাজার রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়ের অপরাধে:
ক) মো: জাকির হোসেন, প্রো: আয়শা ষ্টোর, বাজার রোড, সদর, বরিশালকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২০,০০০/-(বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
খ) সন্তোষ সাহা, প্রো: সন্তোষ ষ্টোর, বাজার রোড, সদর, বরিশালকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা করা হয়।
গ) মির ষ্টোর, প্রো: মো: কাঞ্চন মির, বাজার রোড, সদর, বরিশাল-এর মালিককে না পাওয়ায় দোকানটি সিলগালা করা হয়।
২। মোবাইল কোর্ট পরিচালনাকালে আনুমানিক ৪৯০(চারশত নব্বই) কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।


























