ক্ষমতার প্রভাব দেখিয়ে পরের জমি দখল। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০১:৫৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ ৩৬২৮ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলা প্রতিনিধি :
পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন বুইচিতলা গ্রামের মৃত জানবারী মন্ডলের ছেলে আব্বাস আলী(৪২) ক্ষমতার দাপট দেখিয়ে প্রতিবেশী শাহাদাত মন্ডল(৬৫) – এর ২ কাঠা বসত বাড়ির জমি দখল করে আছেন।
তথ্যসূত্রে জানা যায়, বুইচিতলা গ্রামের মাঝপাড়ায় বসবাস করে আসছেন, আব্বাস আলী ও শাহাদাত মন্ডল। উভয় ব্যক্তিই একজন অপর জনের প্রতিবেশী। মৃত ফকির চাঁদ মন্ডলের ছেলে শাহাদাত মন্ডল(৬৫) পিতা-পুত্র সম্পর্কের মাধ্যমে মৃত ফকির চাঁদ মন্ডলের নিকট হতে ৬ কাঠা জমি পান।
উক্ত শাহাদাত মন্ডল নিজের ৬ কাঠা জমির মধ্য হতে ২ কাঠা জমি বিক্রয় করে দেন, প্রতিবেশী আব্বাস আলীর নিকট। কিন্ত শাহাদাত আলী গরীব, অসহায় হবার কারণে প্রতিবেশী আব্বাস আলী ক্ষমতার দাপট দেখিয়ে ২ কাঠা জমি দখল করে আছেন।
শাহাদাত মন্ডল গ্রামের ব্যক্তিবর্গের কাছে বিষয়টি কয়েকবার জানালেও কোনো লাভ হয়নি বলে আখ্যা দেন। গত রবিবার আব্বাস আলী ক্ষমতার দাপট প্রনয়ণ করে, শাহাদাত মন্ডলের ২ কাঠা জমিতে শ্রমিক দ্ধারা ইটের ঘর নির্মাণ করতে চাইলে, শাহাদাত মন্ডল বাধা দেয়।নির্মাণ কাজে বাধা দেওয়ায় আব্বাস আলী ও তার দলবল একত্রে এসে শাহাদাত মন্ডলের রড দ্ধারা মাথায় আঘাত করে। এমতাবস্থায়, শাহাদাত মন্ডলের মাথায় জখম হয়। এ সময় শাহাদাত শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর শাহাদাত মন্ডলের বড় ছেলে আলমসাধু গাড়ি যোগে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, এবং ডিউটিরত চিকিৎসক দ্ধারা চিকিৎসা দেন।
এই মর্মে দর্শনা থানা অফিসার ইনচার্জ মহোদ্বয়ের নিকট অভিযোগ দ্ধায়ের করা হয়।
শাহাদাত মন্ডল শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। তাই আজকের পর থেকে আর কখনো যেন গরিব, দুখী নির্যাতিত মানুষ সমাজ অধিকার থেকে বঞ্চিত না হয়, আইনের আওতায় সঠিক বিচার একান্ত বাঞ্ছনীয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ মহোদ্বয়ের কাছে আকুল আবেদন, উক্ত বিষয়টি জ্ঞাপন করার জন্য।


























