ফরিদপুর হতে বিপুল পরিমান ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী আটক। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৪:৩৮:০২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০ ১৪৫ বার পড়া হয়েছে

র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কর্তৃক রাজবাড়ী জেলার ‘রাজবাড়ী সদর’ থানা হতে বিপুল পরিমান
ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী আটক। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৯/০৯/২০২০ইং তারিখ বিকালে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন দর্প নারায়ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ ইদ্রিস ব্যাপারী (২০), পিতা- আলী আকবর ব্যাপারী, সাং-দর্প নারায়ণপুর,থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী’কে আটক করে। এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ৬০৩ (ছয়শত তিন) পিস ইয়াবা এবং মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন ও ০২টি সিমকার্ড জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা এবং অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দেবাশীষ কর্মকার
সিনিয়র সহকারি পুলিশ সুপার
সিনিয়র সহকারি পরিচালক
কোম্পানী অধিনায়ক
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প।


























