সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

নীলফামারীতে স্ত্রীকে হত্যার পর দেশত্যাগের সময় স্বামী গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম,আই সুজন,ক্রাইম রিপোর্টার নীলফামারী।।নীলফামারীতে অন্তঃসত্বা গৃহবধু মাহবুবা হোসেন বর্ষা (২০)কে হত্যা মামলার প্রধান আসামি স্বামী তাওহিদ ইসলাম সিজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার(৮ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে দেশ ত্যাগের প্রস্তুতি নেওয়ার সময় সোমবার রাত ৯টার দিকে যশোর জেলা শহরের রূপদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ২৩ আগাস্ট রাত ১১টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতাল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে নীলফামারী সদর থানা পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা বাবুল হোসেন বাদী হয়ে ২৫ আগাস্ট রাতে নীলফামারী সদর থানায় বর্ষার স্বামী তাওহিদ ইসলাম সিজারকে প্রধান আসামি করে চার জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে বর্ষার স্বামীসহ অন্যান্য আসামিরা আত্মগোপন করেন।

পুলিশ জানায়, ২০১৯ সালের ৩০ অক্টোবর জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের কড়লা বেচাটারী গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে তাওহিদ ইসলামের সঙ্গে বিয়ে হয় জেলা সদরের পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নীলফামারী পৌরসভার পূর্ব কুখাপাড়া গ্রামের বাবুল হোসেনের মেয়ে মাহবুবা হোসেন বর্ষার (১৯)।বিয়ের পর থেকে ১৫ লাখ টাকা যৌতুক চেয়ে স্বামী ও তার পরিবারের লোকজন বর্ষার উপর বিভিন্ন সময়ে শারীরিক ও মানষিক নির্যাতন চালাতো। এরই মধ্যে গৃহবধূ মাহবুবা হোসেন ৬ মাসের অন্তঃসত্বা হয়ে পড়েন। গত ঈদুল আযহার পর থেকে যৌতুকের টাকার দাবিতে বর্ষার উপর নির্যাতনের মাত্রাও বৃদ্ধি করে স্বামীসহ পরিবারের লোকজন।গত ২৩ আগস্ট পরিকল্পিতভাবে বর্ষাকে হত্যা করে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় স্বামী ও তার পরিবারের লোকজন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে,এম আজমিরুজ্জামান বলেন, ঘটনা এবং মামলার পর থেকে প্রধান আসামিসহ অন্যান্য আসামিরা আত্নগোপন করেন। পরে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে মামলার প্রধান আসামি ওই গৃহবধূর স্বামী তাওহিদ ইসলাম সিজারকে গত সোমবার রাতে গ্রেপ্তার করা হয়।ওই মামলায় পলাতক থাকা বাকি তিন আসামিকেও গ্রেপ্তারের অভিযান অব্যাহত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নীলফামারীতে স্ত্রীকে হত্যার পর দেশত্যাগের সময় স্বামী গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৪৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০