সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ; তিতাস গ্যাসের ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫১:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের শহরের পশ্চিম তল্লা এলাকার মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের ৮ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার তাদের বরখাস্তের সঙ্গে সঙ্গে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে।

বরখাস্ত হওয়া চার কর্মকর্তা হলেন- ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বী, সহকারী প্রকৌশলী এস এম হাসান শাহরিয়ার এবং প্রকৌশলী মানিক মিয়া। চার কর্মচারী হলেন- সিনিয়র সুপারভাইজার মো. মনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, সাহায্যকারী মো. হানিফ মিয়া এবং প্রকর্মী মো. ইসমাঈল প্রধান।

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী মো. আল মামুন গণমাধ্যমকে জানান, এই আটজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কেন স্থায়ী বরখাস্ত করা হবে না তার জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। উপযুক্ত জবাব না দিতে পারলে তাদেরকে স্থায়ী বরখাস্ত করা হবে।

গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে।

সেই বিস্ফোরণে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে চিকিৎসাধীন বাকি ১০ জনের অবস্থাও আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ; তিতাস গ্যাসের ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

আপডেট সময় : ০২:৫১:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০