সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বানারীপাড়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে অবস্থান নেওয়ায় প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত ওসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ চৌকস ইন্সপেক্টর মো. হেলাল উদ্দিন বানারীপাড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্সে’ অবস্থান নিয়ে মাত্র ১০ দিনের মধ্যে চিহিৃত ১০ মাদক কারবারি ও সেবীকে মাদকসহ গ্রেফতার করে সর্ব মহলে প্রশংসিত হয়েছেন। তাঁর নেতৃত্বে মাদক বিরোধী অব্যাহত অভিযানের ফলে মাদক সা¤্রাজ্যে থরকম্পণ শুরু হয়েছে। এদিকে মাদকমুক্ত করে বানারীপাড়াকে শান্তির জনপদে রূপান্তর করতে তাঁর এ দূরদর্শি ইতিবাচক কর্মকান্ডের জন্য বানারীপাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন। শুক্রবার রাত ১১টায় থানায় তাঁর কার্যালয়ে বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন ও সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে তাকে এ ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাইদুল ইসলাম,সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল, জাকির হোসেন. প্রভাষক মামুন আহমেদ,জাহিন মাহমুদ ও রেজাউল ইসলাম বেল্লাল.যুগ্ম সম্পাদক সজল চৌধুরী,মোঘল সুমন শাফকাত শুভ ও ফায়েজ আহম্মেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,সহ-সম্পাদক মাইদুল ইসলাম শফিক,সদস্য নাহিদ সরদার প্রমুখ। প্রসঙ্গত ওসি হেলাল উদ্দিন বানারীপাড়ায় যোগদানের পর থেকেই পৌর শহর সহ বিভিন্ন ইউনিয়নে সাংবাদিক,জনপ্রতিনিধি,শিক্ষক ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ,ইভটিজিং ও বাল্য বিয়ে বিরোধী সচেতনতা মূলক মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন। থানার প্রধান ফটকে জনসাধারণের আইনী সহায়তা পাওয়ার সুবিধার্থে ‘সেবাবক্স’ ও বিভিন্ন স্থানে সচেতনতামূলক ফ্যাষ্টুন সাঁটিয়েছেন। তাঁর এ ইতিবাচক এ কর্মকান্ডে শুরুতেই তিনি প্রশংসিত হয়েছেন। গত ২৬ আগস্ট সকালে চৌকস ইন্সপেক্টর মো. হেলাল উদ্দিন বানারীপাড়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। এর আগে তিনি উজিরপুর থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে তিন বছর সততা ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালণ করে প্রশংসা ও সুনাম অর্জণ করেন। তিনি টানা চার বার বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা নির্বাচিত হওয়ার গৌরব অর্জণ করেন । ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে অবস্থান নেওয়ায় প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত ওসি

আপডেট সময় : ০৬:২৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০