সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বানারীপাড়ার দুবাই অ্যাম্বাসিতে কমর্রত কনসাল জেনারেলের ব্যক্তিগত কর্মকর্তা সবুর হোসেনের বড় ভাই সেকেন্দার ঘরামীর ইন্তেকাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ দুবাই অ্যাম্বাসিতে কমর্রত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসাল জেনারেল ইকবাল হোসাইন খানের ব্যক্তিগত কর্মকর্তা সবুর হোসেনের বড় ভাই এবং বরিশালের বানারীপাড়ার উত্তরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজু আহমেদ রাজুর শ্বশুর বিশিষ্ট ব্যবসায়ী সেকেন্দার ঘরামী(৫৮) আর নেই। সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি…….. রাজিউন)। মৃত্যুকালে তিনি বাবা-মা, ৩ ভাই, ৪ বোন, স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে যান। তিনি বরিশাল শহরে বসুন্ধরা গ্রুপের এলপি গ্যাসের ব্যবসা করতেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তরকুল (নাটুয়ারপাড়) গ্রামে নিজ বাড়িতে জানাজা শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম,সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদ ও সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ জুমা মরহুমের রুহের মাগফেরাত কামনায় কুলখানীর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ার দুবাই অ্যাম্বাসিতে কমর্রত কনসাল জেনারেলের ব্যক্তিগত কর্মকর্তা সবুর হোসেনের বড় ভাই সেকেন্দার ঘরামীর ইন্তেকাল

আপডেট সময় : ০৯:১৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০