সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

জনগণের সেবায় রাষ্ট্রের কর্মচারী হিসেবে নিজেকে নিয়োজিত করতে হবে- বিএমপি কমিশনার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার) বলেছেন, ‘কৃষক-শ্রমিক মেহনতি মানুষের ঘাম ঝড়ানো টাকায় আমরা বেতন রেশনসহ সকল সুবিধা ভোগ করে থাকি। সেই জনগণের সেবা নিশ্চিত করতে রাষ্ট্রের একজন কর্মচারী হিসেবে নিজেকে পরিপূর্ণ সেবক হিসেবে নিয়োজিত রেখে কাজ করতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বরিশাল মহানগরীর বন্দর থানাধীন টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এর আগে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করেন বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান। এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম উপস্থিত ছিলেন।

উদ্বোধন পরবর্তী বিএমপি কমিশনার আরও বলেন, ‘নিরাপত্তার চাহিদা নিশ্চিত না হলে মানুষের মৌলিক চাহিদা অপূর্ণ রয়ে যায়। সেই নিরাপত্তার চাহিদা শতভাগ পূরণ করতে থানা এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত হয়ে জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করার মাধ্যমই হচ্ছে বিট পুলিশিং।

তিনি বলেন, ‘জনগণের সেবাদানে থানা যেমন আশ্রয়স্থল, তেমনি প্রতিটি বিট পুলিশিং কার্যালয় একেকটা সেবা স্থল। প্রতিটি বিট এলাকায় যদি নিষ্ঠার সাথে দুর্নীতিমুক্ত, নির্ভেজাল সেবা দিতে পারি অপরাধ সংগঠনের আগেই জনসম্পৃক্ততা নিয়ে অপরাধীর বিরুদ্ধে সত্যিকারের প্রতিরোধ গড়তে পারি তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের জনগণের পুলিশ হতে পারবো।

তিনি আরও বলেন, দুর্নীতিগ্রস্ত কতিপয় পুলিশ রয়েছে, আমরা সেই পুলিশ চাই না। আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার জনবান্ধব পুলিশ, বঙ্গবন্ধুর স্বপ্নের পুলিশ দেখতে চাই। কারো বিরুদ্ধে কোনো অপেশাদারিত্বের অভিযোগ পেলে তাকে ছাড় দেয়া হবে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কোথাও কোনো পুলিশ অনিয়ম করছে কিনা তা জানতে বিভিন্ন অভিযোগ মাধ্যমসহ প্রতিটি থানায় প্রতিমাসে ওপেন হাউজ ডে’র ব্যবস্থা নেয়া হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অঙ্গীকারবদ্ধ, জনগণকে সাথে নিয়ে জনবান্ধব পুলিশ উপহার দিতে চাই। মাননীয় আইজিপি মহোদয় এবিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এই বিট পুলিশি সেবার মাধ্যমেই জনগণ তাঁর কাঙ্ক্ষিত সেবা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মোঃ মোখতার হোসেন- পিপিএম (সেবা) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন) মোঃ জুলফিকার আলী হায়দার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন প্রসিকিউশন) মোহাম্মদ আকরামুল হাসান, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মোঃ আব্দুল হালিম।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী পুলিশ কমিশনার (বন্দর থানা) প্রকৌশলী মোঃ শাহেদ আহমেদ চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জনগণের সেবায় রাষ্ট্রের কর্মচারী হিসেবে নিজেকে নিয়োজিত করতে হবে- বিএমপি কমিশনার।

আপডেট সময় : ০৫:৫২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০