সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পাবনার চাটমোহর উপজেলায় জুসের বোতলে কীটনাশক মিশিয়ে স্ত্রীকে খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে গিয়ে অভিযুক্ত স্বামীকে আটক করেছে।

মঙ্গলবার ভোররাতে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত গৃহবধূর নাম আরিফা খাতুন (১৮)।

তিনি উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামের মৃত আব্দুল আজিজের মেয়ে। আর অভিযুক্ত স্বামীর নাম রুবেল হোসেন (১৮)। তিনি আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাহাজ উদ্দিনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, ৬ মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে আরিফাকে বিয়ে করে রুবেল হোসেন।

কিন্তু ছেলের পরিবার প্রথম থেকেই মেয়েটিকে নানাভাবে নির্যাতন শুরু করে। ছেলের পরিবার যৌতুকের জন্য মেয়েটিকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে। মেয়েটি প্রেম করে বিয়ে করেছে বলে বাবার বাড়িতে বিষয়টি বলতে অপারগতা প্রকাশ করে।
এর পরিপ্রেক্ষিতে গত ২৫ আগস্ট রাতে ছেলের পরিবারের সদস্যরা জুসের বোতলে কীটনাশক মিশিয়ে আরিফাকে খাওয়ান। পরে সকালে তাকে অসুস্থ অবস্থায় স্থানীয় চিকিৎসকের নিকট নেওয়ার পরে সেখান থেকে পাবনা জেনারেল হাসপাতাল নেওয়া হয়।

এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বাড়িতে নিয়ে আসার পরে গত পাঁচদিন মেয়েটি অসহ্য যন্ত্রণায় ছটফট করে অবশেষে মঙ্গলবার ভোর রাতে মারা যায়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পরেই নিহত গৃহবধূর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত মেয়েটির স্বামীকে আটক করা হয়েছে। আর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:২৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০