সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

যোগদান করেই প্রশংসিত বানারীপাড়ার ওসি হেলাল উদ্দিন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫০:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০ ৩৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ চৌকস ইন্সপেক্টর মো. হেলাল উদ্দিন বানারীপাড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের মাত্র চারদিনেই আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছেন। বানারীপাড়াকে শান্তির জনপদে রূপান্তর করতে তিনি যোগদানের পর থেকেই সাংবাদিক, জনপ্রতিনিধি,শিক্ষক ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন। যোগদানের ২৪ ঘন্টার মধ্যে চারজন চিহিৃত মাদক ব্যবসায়ী ও সেবীকে মাদক সহ গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা নিয়ে জেল হাজতে পাঠিয়েছেন। এদিকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভার ধারাবাহিকতায় রবিবার সকালে তিনি বানারীপাড়ার বিশারকান্দি ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা করেছেন। রবিবার সকাল সাড়ে ১০ টায় বিশারকান্দি ইউনিয়নের চৌমোহনা বাজারে বিশারকান্দি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম শান্ত’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তৃতায় বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন মাদকসেবী,ব্যবসায়ী,জঙ্গি,সন্ত্রাসী ও ইভটিজারসহ অপরাধীদের ঠাঁই বানারীপাড়ার মাটিতে হবে না। এদেরকে নির্মুল করে আইন শৃঙ্খলা সমুন্নত ও শান্তিময় পরিবেশ বিরাজমান রাখা হবে। আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বাহাদুরের সঞ্চালনায় এছাড়াও বক্তৃতা করেন বিশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান এডওয়ার্ড বিশ্বাস নান্নু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জামাল পারভেজ,আওয়ামী লীগ নেতা আ. মজিদ হাওলাদার প্রমুখ। শনিবার বিকেলে তিনি চাখার ইউনিয়নে একই সভা করেন। এদিকে ওসি মো. হেলাল উদ্দিন থানার প্রধান ফটকে জনসাধারণের আইনী সহায়তা পাওয়ার সুবিধার্থে ‘সেবাবক্স’ ও বিভিন্ন স্থানে সচেতনতামূলক ফ্যাষ্টুন সাঁটিয়েছেন। ওসি মো. হেলাল উদ্দিনের ইতিবাচক এ কর্মকান্ডে শুরুতেই তিনি প্রশংসিত হয়েছেন।। প্রসঙ্গত গত ২৬ আগস্ট সকালে চৌকস ইন্সপেক্টর মো. হেলাল উদ্দিন বানারীপাড়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। এর আগে তিনি উজিরপুর থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে তিন বছর সততা ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালণ করে প্রশংসা ও সুনাম অর্জণ করেন। তিনি টানা চার বার বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা নির্বাচিত হওয়ার গৌরব অর্জণ করেন । ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যোগদান করেই প্রশংসিত বানারীপাড়ার ওসি হেলাল উদ্দিন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:৫০:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০