সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বানারীপাড়ায় ঘর বাধার শুরুতেই নব দম্পতি হয়রানীর শিকার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০ ৫১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ঘর বাধার শুরুতেই এক নব দম্পতি পদে পদে হয়রানীর শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে নববধু মোসা.ফারজানা বানারীপাড়া প্রেসক্লাবে লিখিত অভিযোগ করেছেন। তিনি তার লিখিত বক্তব্যে জানান, পিরোজপুরের স্বরূপকাঠি ইউনিয়নের বলদিয়া ইউনিয়নের আরিফের সঙ্গে ২৫ আগস্ট মঙ্গলবার বরিশাল আদালতে নোটারী পাবলিকের মাধ্যমে এবং ২৬ আগস্ট বুধবার উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কাজী মো. জাহিদ হোসেন’র কাছে রেজিষ্ট্রী করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ফারজানার বাড়িও বলদিয়া ইউনিয়নে। বর্তমানে তারা বানারীপাড়ার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামের (৭নং ওয়ার্ড) মো. শাহাদাত হোসেনের বাড়িতে আশ্রয় নিয়েছে তাদের নিজ ইচ্ছায়। শাহাদাত হোসেন ফারজানার স্বামী আরিফের নিকট স্বজন। তাদের বিবাহের বিষয়টি উভয়ের পরিবার জানেন বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করেছেন ফারজানা। তবে তাদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে ফারজানা ও আরিফের বিবাহের পর থেকে ফারজানার চাচাতো চাচা হুমায়ুন কবির (চাঁন) তার (ফারজানা) পিতা মাতাকে তাদের বিরুদ্ধে মামলা করতে প্রভাবিত ও উসকানী দিচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া চাঁন ফারজানার স্বামী আরিফের পরিবারকেও বিভিন্ন ধরণের হুমকি ধামকি দিচ্ছেন বলে অভিযোগ করা হয়। এমনকি আরিফের ব্যবসা প্রতিষ্ঠান (মুরগীর ফ্রাম) জ্বালিয়ে দেওয়ারও হুমকিও দিচ্ছেন। চাঁনের অব্যহতভাবে হুমকির কারণে নব দম্পত্তি আরিফ ও ফারজানা বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ বিষয়ে আরিফের পিতা মো. মিন্টু মিয়া জানান,তার ছেলে প্রাপ্ত বয়স্ক এবং নিজে ব্যবসা পরিচালনা করছে,সে জীবন সাথী হিসেবে প্রাপ্ত বয়স্ক একজনকে বেছে নিয়েছে। এতে তার পরিবারের পক্ষ থেকে কোন প্রকার ভিন্নমত নেই। এদিকে হুমায়ুন কবির চাঁন মুঠোফোনে এ অভিযোগ অস্বীকার করে নিজেকে বলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে স্বরূপকাঠির উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং বানারীপাড়ার বিশারকান্দি ও ইলুহার ইউপি চেয়ারম্যানদ্বয়ের কাছ থেকে তার সম্পর্কে জানতে বলেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় ঘর বাধার শুরুতেই নব দম্পতি হয়রানীর শিকার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:২২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০