সংবাদ শিরোনাম ::
বরগুনায় মামলার তদবির করতে এসে ‘ভুয়া উপসচিব’ আটক। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৫৭:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০ ১১৬ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি : বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে এসে শনিবার দুপুরে দুলাল নামে এক প্রতারক নিজেকে জ্বালানি মন্ত্রণালয়ের উপসচিব পরিচয় দেন এবং একটি মামলার তদবির করেন। পরে পুলিশ সুপার মো. মারুফ হোসেন তাকে সন্দেহ করে তার সম্পর্কে খোঁজ খবর নেন। একপর্যায়ে পুলিশ সুপার কার্যালয় থেকে সটকে পড়ার চেষ্টাকালে পুলিশ তাকে আটক করে।
তার প্রকৃত নাম মোঃ সাইফুল্লাহ মাহমুদ দুলাল। প্রতারক দুলাল পাথরঘাটা উপজেলার ৩ নং চরদুয়ানী ইউনিয়নের সুলতান হাওলাদার ছেলে।
প্রতারক দুলালের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।


























