সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে অবৈধ বালু উত্তোলন,চলছে ভাঙন তান্ডব…

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০ ১৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় রাক্ষসী সন্ধ্যা নদীর ভাঙন তান্ডব কিছুতেই থামছেনা। বছর জুড়েই নদীর বিভিন্ন স্থানে ভাঙন চলতে থাকে। চলতি বর্ষা মৌসুমে এ ভাঙন আরও রুদ্ররূপ ধারণ করে বসতভিটা,ফসলি জমি,হাট-বাজার,রাস্তাঘাট,শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে যাচ্ছে। ফলে ভিটেমাটি সহ সবকিছু হারিয়ে নিঃস্ব ও রিক্ত হয়ে পড়ছে শত পরিবার। সব হারানো এসব পরিবারের সদস্যদের চোখে এখন কেবলই ঘোর অমানিশার অন্ধকার আর কান্নার সাঁতার। উপজেলার মিরেরহাট,লস্করপুর ও মসজিদবাড়ি সহ বিভিন্ন স্থানে সন্ধ্যা নদী থেকে অবৈধভাবে বেপরোয়া বালু উত্তোলনের কারণে সাম্প্রতিক সময়ে নদীর ভাঙনে এ রুদ্ররূপ ধারণ করেছে বলে স্থানীয়দের অভিযোগ। ভাঙনের ধারাবাহিকতায় বুধবার গভীর রাতে ও বৃহস্পতিবার সকালে উপজেলার চাখার ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে চাউলাকাঠি এ রব মাধ্যমিক বিদ্যালয়ের ভবনের একাংশ ও তৎসলগ্ন পাকা রাস্তা নদী গর্ভে বিলীণ হয়ে গেছে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন বিলীণ হওয়ার পথে রয়েছে। এছাড়া ওই এলাকার ৪/৫ টি বসত বাড়ি নদী গ্রাস করে ফেলেছে। ভাঙনের মুখে রয়েছে আরও বেশ কয়েকটি পরিবারের বসতভিটা ও ফসলি জমি।এর আগে গত কয়েকদিনে উপজেলার চাখার ইউনিয়নের হক সাহেবের হাট ও এর পার্শ্ববর্তী এলাকা, কালির বাজার, সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদ বাড়ি, নলশ্রী, বাইশারী ইউনিয়নের উত্তরকুল,নাটুয়ারপাড়,শিয়ালকাঠি,উত্তর নাজিরপুর এবং সদর ইউনিয়নের জম্বদ্বীপ ও ব্রাক্ষ্মনকাঠি গ্রামে ভাঙন তীব্র রূপ ধারণ করেছে। এসব এলাকায় অর্ধশতাধিক বাড়ি ঘর, ফসলি জমি ও রাস্তাঘাট নদী গ্রাস করে ফেলেছে। এদিকে শের-ই বাংলা আবুল কাসেম ফজলুল হকের প্রতিষ্ঠিত চাখারের হক সাহেবের হাট ও বাইশারী ইউনিয়নের উত্তর নাজিরপুর গ্রামে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকের বসতবাড়ি এবং উত্তর নাজিরপুর ‘গুচ্ছ গ্রাম’ নদীতে যেকোন সময় বিলীণ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।এদিকে ভাঙনকবলিত এলাকাবাসী সংশ্লিষ্টদের প্রতি শুধু প্রতিশ্রুতি নয় নদীর ভাঙনরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে অবৈধ বালু উত্তোলন,চলছে ভাঙন তান্ডব…

আপডেট সময় : ১০:০৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০