সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

কলেজ ভর্তি ও মাইগ্রেশন যেভাবে করা যাবে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০ ২৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। আজ বুধবার থেকে শুরু হয়েছে কলেজ নিশ্চায়ন। এক্ষেত্রে অনেক শিক্ষার্থী ভর্তি নিশ্চায়ন ও মাইগ্রেশন প্রক্রিয়াটা শেষ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বলে জানা গেছে। এ সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমে সমাধান দিয়েছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন অর রশিদ।

তিনি বলেন, ‘যারা প্রথম ধাপে মনোনীত হয়েছেন, তাদের কলেজ নিশ্চায়ন করতে হবে। ২৬ আগস্ট থেকে কলেজ নিশ্চায়ন শুরু। প্রথম ধাপে নাম আসা শিক্ষার্থীরা যদি কলেজ নিশ্চায়ন না করে, তাহলে সে দ্বিতীয় দফা আবেদন করতে পারবেন। কিন্তু কোনো শিক্ষার্থী যদি তার মনোনীত কলেজে ভর্তির জন্য নিশ্চায়ন করে ফেলে তাহলে সে দ্বিতীয় দফায় আবেদনের আর সুযোগ পাবে না।

আর কলেজ নিশ্চায়নের প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনেই। এক্ষেত্রে শিক্ষার্থীকে ২০০ টাকা ফি দিতে হবে। ’
অন্যদিকে মাইগ্রেশনের নিয়ে অধ্যাপক হারুন অর রশিদ বলেন, ‘মাইগ্রেশনের জন্য আলাদা করে কোনো আবেদনের প্রয়োজন হবে না। শিক্ষার্থী প্রথমে যে প্রক্রিয়ায় আবেদন করেছেন সেটার ভিত্তিতে যোগ্যতা অনুযায়ী একটি কলেজ পেয়েছেন। যদি দেখা যায়, তার আবেদন করা আগের কলেজটিতে আসন খালি আছে এবং সে সেটার যোগ্য, তাহলে অবশ্যই সে ওই কলেজে অটো মাইগ্রেট হয়ে যাবেন।

এর জন্য আলাদা কোনো ফি ও আবেদনের প্রয়োজন হবে না। ৪ সেপ্টেম্বর প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। ’
ভর্তি প্রক্রিয়া :
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপ শেষে কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে আগামী ১৩ সেপ্টেম্বর। একই দিন ভর্তি প্রক্রিয়াও শুরু হবে। ১৩, ১৪, ১৫ সেপ্টেম্বর এ তিনদিন শিক্ষার্থী তাদের মনোনীত স্ব-স্ব কলেজে নিয়মানুযায়ী ভর্তি হবেন।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের তথ্যমতে, সব বোর্ড মিলিয়ে মোট আবেদন করেছিলেন ১৩ লাখ ৪২ হাজার ৬৯৩ জন। মনোনীত হয়েছেন ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন। এর মধ্যে ৬৪ হাজার ৯৭২ জন ভর্তির জন্য কোনো সিট পাননি।

দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। পছন্দক্রম অনুসারে প্রথম মাইগ্রেশনের ফল ও দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করা হবে ৫ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। শিক্ষার্থী সিলেকশন নিশ্চয়ন না করলে দ্বিতীয় পর্যায়ের সিলেকশন ও আবেদন বাতিল হবে।

তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে ৭ ও ৮ সেপ্টেম্বর। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল ও তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ১০ সেপ্টেম্বর রাত ৮টায়। তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর সিলেকশন নিশ্চায়ন করতে হবে ১১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। সিলেকশন নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কলেজ ভর্তি ও মাইগ্রেশন যেভাবে করা যাবে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০