সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধ, নির্মাণকাজে বাধা ও ভাঙচুরের অভিযোগ চুয়াডাঙ্গা-২ আসনের ১০টি মসজিদে সাংসদ রুহুল আমিন কতৃক অনুদানের চেক হস্তান্তর জীবননগরে ২৩১ বোতল ইসকাপ সিরাপসহ আটক২ জুলাই সনদ বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ঝালকাঠিতে বিশেষ সভা: ১৮ জুলাই সর্ববৃহৎ সমাবেশের ঘোষণা ঝালকাঠিতে পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর সফল সমাপ্তিতে সম্মাননা প্রদান দর্শনায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ ৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী তেঁতুলিয়া ইউএনও’র বিরুদ্ধে মিথ্যে অভিযোগে নারীর ফেসবুকে লাইভ সাইবার সুরক্ষা আইনে মামলা ​ঝালকাঠিতে সাংস্কৃতিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ১৬ লাখ ২৩ হাজার টাকার চেক বিতরণ বাবুগঞ্জে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

জুলাই সনদ বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ঝালকাঠিতে বিশেষ সভা: ১৮ জুলাই সর্ববৃহৎ সমাবেশের ঘোষণা

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০২:৩৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই সনদ বাস্তবায়ন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ‘উপজেলা দায়িত্বশীলদের সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ২ জুলাই, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ঝালকাঠি জেলা অফিসে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় ১১ দলের উদ্যোগে আয়োজিত আগামী ১৮ তারিখের সমাবেশকে এ যাবৎকালের সর্ববৃহৎ সমাবেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।
ঝালকাঠি জেলা কার্যালয়ে আয়োজিত উপজেলা দায়িত্বশীলদের এই বিশেষ প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট হেলাল।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট হেলাল বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, “গণভোটের রায় উপেক্ষা করে সরকার সরাসরি জনগণের সাথে অপমানজনক আচরণ করছে। আমরা যেকোনো মূল্যে এই রায় বাস্তবায়ন করবই, ইনশাআল্লাহ।”

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, “আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজ মন্ত্রণালয়ের দিকে নজর না দিয়ে অন্য মন্ত্রণালয়ের কাজে বেশি ব্যস্ত থাকছেন, যার ফলশ্রুতিতে দেশে এমন অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পাশাপাশি দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা, অথচ সরকার এ বিষয়ে সম্পূর্ণ উদাসীন। আমি সরকারের প্রতি অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর আহ্বান জানাচ্ছি।”

ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আমির এবং বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর। এছাড়াও সভায় বক্তব্য রাখেন বরিশাল অঞ্চল টিম সদস্য অধ্যাপক শাহ আলম।
সভায় আগামী ১৮ তারিখের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মপন্থা নির্ধারণ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সরকারের ব্যর্থতার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আগামী ১৮ তারিখের সমাবেশ হবে স্মরণকালের সর্ববৃহৎ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জুলাই সনদ বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ঝালকাঠিতে বিশেষ সভা: ১৮ জুলাই সর্ববৃহৎ সমাবেশের ঘোষণা

আপডেট সময় : ০২:৩৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬