রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
- আপডেট সময় : ০২:০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে দুর্গম কাদামাটির পথ পেরিয়ে মধ্যরাতে প্রায় তিন ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
রোববার রাত ৯টা ৩২ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ চাড়াখালি এলাকায় হেমায়েত খন্দকারের একটি পরিত্যক্ত বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে দুই পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের বিভিন্ন আলামত জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলো নয়ন ফরাজী (২৮): দক্ষিণ চাড়াখালি গ্রামের দুলাল ফরাজীর ছেলে ও দীপক দারিয়া দক্ষিণ রাজাপুর গ্রামের মন্টু দারিয়ার ছেলে।
নয়ন ফরাজীর অপরাধের সত্যতা পাওয়ায় তাঁকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড দেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি।
দীপক দারিয়া তাঁকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন রাজাপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম রেজা সজিব।
অভিযান পরিচালনায় রাজাপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশ নেন। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।




















