সংবাদ শিরোনাম ::
সিলেটে প্রতিদিন বাড়ছে হামের মৃত্যুর হার, হাসপাতালে ভর্তি ৭৯ জন বাবুগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্তে, ৪ যুবক পুলিশ হেফাজতে বাবুগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড। বাবুগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি জয়নুল আবেদীন বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এর দায়িত্ব পেলেন ইন্সপেক্টর শাখাওয়াত ঝালকাঠিতে মন্দির সংলগ্ন জমিতে ৪ তলা ভবন নির্মাণের নকশা বাতিলের সুপারিশ দর্শনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে মশিউর রহমান চুয়াডাঙ্গায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ ও গণ মিছিল অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে আলিপুর মৎস্য বন্দর জেলে-ট্রলার মালিকদের সংবাদ সম্মেলন

স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্তে, ৪ যুবক পুলিশ হেফাজতে

আজকের ক্রাইম ডেক্স
  • আপডেট সময় : ১০:২৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল নগরীর জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করার অভিযোগে চার বখাটেকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দুপুরে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, নগরীর কালীবাড়ি রোড এলাকার সোহরাব হোসেন খানের ছেলে হাসান মাহমুদ খান, একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে আব্দুল্লাহ আল তামিম, শুকুর লাল আচার্যের ছেলে প্রতিম আচার্য এবং রতন কুমার দাসের ছেলে হৃদয় দাস।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মোহাম্মদ শাহিনুর রহমান বলেন, ‘আমাদের কাছে অভিযোগ দেওয়া হয়েছিল কয়েক জন যুবক জগদীশ সারস্বত স্কুলের সামনে বসে স্কুলের ছাত্রী ও তাদের অভিভাবকদের অশ্লীল ভাষায় উত্ত্যক্ত করেন। ওই অভিযোগের ভিত্তিতে আমরা বিদ্যালয়টির সামনে অভিযান পরিচালনা করি। এসময় আমরা অভিযুক্ত এই চারজন আটক করি এবং অভিভাবকরা তাদের চিহ্নিত করে।

বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বরিশালটাইমসকে জানান, মেট্রোপলিটন গোয়েন্দাপুলিশ জগদীশ সারস্বত স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে চারজন উত্ত্যক্তকারীকে আটক করে। এবং পরবর্তীতে তাদের কাছে হস্তান্তর করেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্তে, ৪ যুবক পুলিশ হেফাজতে

আপডেট সময় : ১০:২৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬