সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

ভারতের সঙ্গে উত্তেজনা: পাকিস্তানকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিল চীন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০ ১৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধজাহাজ এবার যোগ হয়েছে পাকিস্তান নৌবহরে। এই রণতরীতে সর্বশেষ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সংযোজন করা হয়েছে। এর মধ্যে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যুক্ত করা হয়েছে। পাশাপাশি এটি থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সাহায্যে ভূমিতেও আক্রমণ করা যাবে।

রবিবার পাকিস্তান নৌবাহিনীর মুখপাত্র অ্যাডমিরাল আরশিদ জাভেদ এক টুইট বার্তায় এ তথ্য জানান। পাকিস্তানের জন্য তৈরি চারটি রণতরীর প্রথমটি বুঝিয়ে দিয়েছে বেইজিং।

জাহাজটিতে অত্যাধুনিক সেন্সর ও যুদ্ধ ব্যবস্থাপনা পদ্ধতি সংযুক্ত রয়েছে। করোনার মধ্যেও রণতরীটি সম্পূর্ণ করা পাকিস্তানি নৌবাহিনীর পক্ষ থেকে টুইট বার্তায় চীনা শিপইয়ার্ডকে ধন্যবাদ জানানো হয়।

পাশাপাশি শান্তি ও স্থিতিশীলতায় এটি ভূমিকা রাখবে বলেও টুইট বার্তায় বলা হয়।
তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, সর্বপ্রথম ২০১৭ সালে দুটি যুদ্ধজাহাজের জন্য চীনা কোম্পানির সঙ্গে চুক্তি করে পাকিস্তান। পরবর্তীতে ২০১৮ সালে আরও যুদ্ধজাহাজের জন্য চুক্তিবদ্ধ হয় দেশটি।

এর আগে চিরবৈরী ভারতের সঙ্গে শক্তি সমন্বয় করতে ২০১৬ সালে চীনা কোম্পানির সঙ্গে ৮টি ডিজেল চালিত সাবমেরিন ক্রয়ে ৫ বিলিয়ন ডলারের চুক্তি করে। ২০২৮ সালে এগুলো হস্তান্তর করার কথা রয়েছে।

পাকিস্তান নৌবাহিনীর মুখপাত্র চীনের সাংগাই শহরের হুডং জংগুয়া শিপিয়ার্ডে অত্যাধুনিক রণতরীটির ০৫৪ লঞ্চিং অনুষ্ঠান হয়। এতে পাকিস্তান নৌবাহিনীর প্রধান আজফার হুমায়ুন যোগদান করেন। এ সময় চীনা শিপবিল্ডিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান লি হংতাও ছাড়াও দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতের সঙ্গে উত্তেজনা: পাকিস্তানকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিল চীন!

আপডেট সময় : ০৬:১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০