সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

নরসিংদীর আবাসিক হোটেলে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০ ১৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পৌর শহরের একটি আবাসিক হোটেলে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। আজ শনিবার দুপুর ১টার দিকে সদর রোডের একটি হোটেলে এই ঘটনা ঘটে। পারিবারিক কলহ ও পরকিয়ার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ। এঘটনায় নিহত রেশমা আক্তার (২৫) এর স্বামী সামসুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, দুপুর ১২টার দিকে বি-বাড়িয়ার নবিনগর উপজেলার রহমান বাড়ীর সামসুল হক তার স্ত্রী রেশমাকে নিয়ে সদর রোড এলাকার সেই হোটেলে উঠেন। দুপুর ১টার দিকে রুমের ভেতর থেকে চিৎকার ও ধস্তাধস্তির শব্দ পাওয়া যায়। পরে হোটেলের লোকজন এগিয়ে গেলেও দরজা খুলেনি। অবস্থা বেগতিক দেখে হোটেল কতৃপক্ষ পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ এসে হোটেলের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় রেশমাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পর কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এসময় নিহতের স্বামী সামসুল হককে গ্রেফতার করে পুলিশ।
অপর একটি সূত্রে জানা গেছে, কয়েক দিন পর পরই রেশমা তার প্রেমিককে নিয়ে বিভিন্ন হোটেলে সময় কাটাতেন। বিষয়টি তার স্বামীর কাছে ধরা পড়ে।

এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এর জের ধরে পরিকল্পিতভাবে রেশমাকে হত্যা করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিপ্লব কুমার দত্ত জানিয়েছেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড। ঘটনাস্থল থেকে স্বামী সামসুল হককে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নরসিংদীর আবাসিক হোটেলে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৫২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০