সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

সন্ধ্যার পানি ভাসাচ্ছে বানারীপাড়াকে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০ ২১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ টানা বর্ষণ ও অমাবশ্যার প্রভাবে বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীর পানি বৃদ্ধি পেয়ে পৌর শহর সহ উপজেলার ৮ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ফলে উপজেলার ৮১ গ্রামের লক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন। ঘের সহ শতাধিক পুকুরের চাষ করা বিভিন্ন জাতের লাখ লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে। মৎস্য চাষি ও সবজি সহ ফসলের ক্ষেত বিনষ্ট হয়ে কৃষকের মাথায় হাত পড়েছে। চারদিকে থৈ থৈ পানির কারণে হাস-মুরগী ও গবাদি পশু নিয়ে মানুষ পড়েছে মহা বিপাকে। অনেক পরিবার স্থানীয় সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছেন। করোনাকালীণ পানি বন্দি হয়ে পড়া এ যেন ‘মরার ওপর খড়ার ঘা’। সব মিলিয়ে এলাকার নি¤œ ও মধ্য বিত্ত পরিবারগুলো নতুন করে আবার বিপদগ্রস্থ হয়ে পড়েছেন। এসব পরিবারে দেখা দিয়েছে খাদ্য সংকট। পানি বাহিত রোগে আক্রান্ত হয়ে পড়ছেন অনেকে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরিশালের উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম জানান অমাবশ্যার প্রভাবে সাগরে অস্বাভাবিক জোয়ার ও উজানের পানি মেঘনার দিকে প্রবাহিত হওয়ায় বরিশালের সবগুলো নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন জোয়ার ভাটায় পানি ওঠা নামা করায় এ সংকট স্থায়ী নাও হতে পারে। তারপরেও পরিস্থিতি মোকাবেলায় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যাপ্ত বিশুদ্ধ পানি ও শুকনা খাবার রয়েছে যা প্রয়োজনে বিতরণ করা হবে বলেও তিনি জানান। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সন্ধ্যার পানি ভাসাচ্ছে বানারীপাড়াকে।

আপডেট সময় : ০১:২৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০