সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

সালমান খানকে হত্যার ষড়যন্ত্র, গ্রেফতার ৫। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০ ১৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস মহামারির মধ্যেই বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার পরিকল্পনা করেছিল একটি সংঘবদ্ধ চক্র। পরিকল্পনা অনুযায়ী, নিয়মিত সালমানের বান্দ্রার বাড়ির ওপর ছিল নজরদারি। কখন তিনি বাড়ির বাইরে যান, কোথায় কোথায় তিনি যেতেন, সবই নজরে রাখা হতো। তবে শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েছে সংঘবদ্ধ ওই চক্র।

খবর আনন্দবাজারের।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ আগস্ট রাহুল সংঘ নামে এক শার্প শুটারকে গ্রেফতার করেছে ফরিদাবাদ পুলিশের অপরাধ বিভাগ। সঙ্গে ধরা পড়ে আরও চার ব্যক্তি। রাহুলের কাছ থেকে উদ্ধার করা হয় গুলি ভরা পিস্তল।

রাহুল ভিওয়ানির বাসিন্দা।
ফরিদাবাদের ডিসিপি (হেডকোয়ার্টার) রাজেশ দুগ্গল জানান, সম্প্রতি ফরিদাবাদের রেশন ডিলার প্রবীণকে খুনের অপরাধে গ্রেফতার করা হয় রাহুলকে। গ্রেপ্তারের পর জেরার সময় প্রকাশ্যে আসে সালমানকে খুনের পরিকল্পনা।

গ্যাংস্টার লরেন্স বিশন গত জানুয়ারি থেকে রাহুলকে বিশেষ নজর রাখতে বলেছিল সালমানের ওপর এবং সুযোগ বুঝে হত্যার নির্দেশ দিয়েছিল। আপাতত লরেন্স রয়েছে যোধপুরের জেলে।

তবে জেলে থাকলেও সেখান থেকেই সালমান খানকে খুনের পরিকল্পনা করেন তিনি।
লরেন্সের সঙ্গে সালমানের পুরোনো শত্রুতার খবর শোনা যায়। সালমানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠার পর থেকেই লরেন্সের নজর রয়েছে তার ওপর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সালমান খানকে হত্যার ষড়যন্ত্র, গ্রেফতার ৫। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৪৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০