র্যাব এর অভিযানে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ১২:০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০ ১৩৫ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল এর অভিযানে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। গত ১৯ আগস্ট ২০২০ তারিখ বরিশাল জেলার উজিরপুর থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৯.৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার উজিরপুর থানাধীন হারতা সাকিনস্থ নিমচাঁদ রাধা গোবিন্দ আশ্রমের সামনে ইটের রাস্তার উপর অবৈধ মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি গত ১৯ আগস্ট ২০২০ তারিখ আনুমানিক ২০.১০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ শাহিন বিশ্বাস (৩২), পিতাঃ মোঃ ছামাদ বিশ্বাস, সাং- দক্ষিণ সাতলা, থানাঃ উজিরপুর, জেলাঃ বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আব্দুল মোন্নাফ বাদী হয়ে বরিশাল জেলার উজিরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।


























