সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

সারাদেশে ২৭৭ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের মহামারি ও বন্যা পরিস্থিতিতে ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে সারাদেশে ২৭৭টি ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এসব ট্রাকে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। ২৭ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে।

সোমবার (১৭ আগস্ট) এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে টিসিবি।

আদেশে বলা হয়েছে, ‘শুক্র ও শনিবার ছাড়া টিসিবির ট্রাক থেকে প্রতি কেজি চিনি পাওয়া যাবে ৫০ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি নিতে পারবেন। মসুর ডাল ৫০ টাকা কেজিতে একজন ক্রেতা সার্বোচ্চ এক কেজি ও সয়াবিন তেল ৮০ টাকা লিটারে একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ লিটার কিনতে পারবেন।

সূত্র জানায়, দেশব্যাপী এ বিক্রি কার্যক্রম ২৭৭ জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে করে চলছে। এর মধ্যে ঢাকায় ৪০টি, চট্টগ্রামে ১০, রংপুরে ৭, ময়মনসিংহে ৫, রাজশাহীতে ৫, খুলনায় ৭, বরিশালে ৫, সিলেটে ৫, বগুড়ায় ৫, কুমিল্লায় ৫, ঝিনাইদহে ৩ ও মাদারীপুরে ৩টি করে মোট ১০০টি ট্রাক থাকছে।

অন্য জেলার প্রতিটিতে দুটি করে ১০৪টি এবং আঞ্চলিক কার্যালয়ের আওতাভুক্ত উপজেলার জন্য পর্যায়ক্রমে অতিরিক্ত পাঁচটি করে মোট ৬০টি ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে। আর বন্যাকবলিত জেলা ময়মনসিংহে ৪টি, রংপুরে ৪, বগুড়ায় ৩, মাদারীপুরে অতিরিক্ত ২টি করে ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সারাদেশে ২৭৭ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০