সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

খাবার বা খাবারের প্যাকেট থেকে করোনা ছড়ায় না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০ ১৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সম্প্রতি চীনে ফ্রিজে রাখা চিকেন উইংসে মিলেছে করোনা ভাইরাস। আর তা থেকে ছড়িয়েছে নতুন আতঙ্ক। তবে কি কাবার থেকেও ভাইরাস ছড়াতে পারে?

আতঙ্ক কাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে, খাবার বা খাবারের প্যাকেজিং থেকে করোনা ছড়ায় না। এরকম কোনও উদাহরণ নেই।

তাই অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। চীনে ওই চিকেন উইংসে করোনা ভাইরাস মেলায় সঙ্গে সঙ্গে ওই প্রোডাক্টের সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করে করোনা টেস্ট করা হয়েছে। প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে।
তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে মিশেল রায়ান বলেন, অতিমারীতে ইতিমধ্যেই মানুষ যথেষ্ট আতঙ্কিত হয়ে আছে।

আর নতুন করে আতঙ্ক ছড়ানোর দরকার নেই।
চীনে খাবারের প্যাকেটে করোনা ভাইরাস আছে কিনা, তা পরীক্ষা করে দেখা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড টেকনিক্যাল হেড মারিয়া ভান কেরখোভে বলেন, এরকম হাজার হাজার প্যাকেট পরীক্ষা করে দেখা হয়েছে। ১০ টিরও কম ক্ষেত্রে রিপোর্ট পজিটিভ এসেছে। তাই খাবার, খাবারের প্যাকেট, ডেলিভারি করা খাবার থেকে করোনা ছড়ায় না বলেই আশ্বস্ত করেছেন তিনি।

তিনি আরও জানান, এখনও পর্যন্ত এরকম কোনও উদাহরণ নেই যে খাবারে ভাইরাস থাকলে, সেখান থেকে কেউ আক্রান্ত হয়েছেন। যে কোনও জিনিস রান্না করলে অন্যান্য ভাইরাসের মত করোনা ভাইরাসও মরে যায়।
খাবার ডেলিভারি দেওয়ার সংক্রমণ ছড়িয়েছে, এমন উদাহরণও প্রায় নেই বললেই চলে।

সম্প্রতি, ব্রাজিল থেকে ফ্রোজেন চিকেন উইংস আমদানি করেছিল দক্ষিণ চীনের শহর শেনজেন। সেগুলি পরীক্ষা করে রিপোর্টে করোনা পজিটিভ এসেছে, বৃহস্পতিবার একটি রিপোর্টে এমনটাই জানিয়েছে চীন।

লোকাল ডিজিজ কন্ট্রোল সেন্টার রুটিন স্ক্রিনিংয়ের জন্য চিকেন উইংসের স্যাম্পেল নেয়। সামুদ্রিক খাবার, মাংস আমদানিতে জুন মাস থেকেই এমন পরীক্ষা করছে চীন। জিনফাদি সামুদ্রিক মাছের বাজার থেকে নতুন করে বেইজিংয়ে করোনা সংক্রমণের খবর আসার পর থেকেই পরীক্ষা শুরু করেছে চীন।

চীনে ব্রাজিলের দূতাবাসের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। শেনজেন এপিডেমিক প্রিভেনশন এন্ড কন্ট্রোল হেডকোয়ার্টার জানিয়েছে, আমদানি করা মাংস কেনার ক্ষেত্রে সাধারণ মানুষকে আরও সচেতন থাকতে হবে, সংক্রমণের ঝুঁকি কমাতে সাবধানতা অবলম্বন করতে হবে।

চীন জানিয়েছে, ইকুয়েডর সহ অন্যান্য দেশ থেকে আমদানি করা চিংড়িতে করোনা ভাইরাস পাওয়া গেছে। চীনের বড় বড় বন্দরে সাম্প্রতিক সময়ে সামুদ্রিক খাবারের যেসব কনটেইনার এসেছে ইতিমধ্যেই তাদের মধ্যে অনেকের থেকে জিনিস নেওয়া বন্ধ করেছে চীন। জুন মাসের মাঝামাঝি সময় থেকেই ব্রাজিল সহ একাধিক দেশ থেকে আমদানি বন্ধ করেছে চীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খাবার বা খাবারের প্যাকেট থেকে করোনা ছড়ায় না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৩৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০