সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ব্রিজ নয় যেন মৃত্যু ফাঁদ…। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০ ১৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের শের-ই বাংলা বাজার সংলগ্ন আয়রণ ব্রিজটি দীর্ঘ দিনেও সংস্কার না হওয়ায় বেহাল হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়রা জানান,শের-ই বাংলা বাজারের দক্ষিণ পাশের লঞ্চঘাটে যেতে ওই ব্রিজটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে থাকে। বাজার সংলগ্ন ওই জনগুরুত্বপূর্ণ ব্রিজের মাঝের বেশিরভাগ অংশ ভেঙ্গে পড়ায় জনসাধারণকে চলাচল করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ওই এলাকার বেশিরভাগ কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা পার্শ্ববর্তী পিরোজপুরের স্বরূপকাঠী সরকারি কলেজ,ফজিলা রহমান মহিলা কলেজ ও শহিদ স্মৃতি ডিগ্রি কলেজে অধ্যায়নরত। আবার এখানকার বেশিরভাগ পরিবার তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে এবং বিয়ে সহ যেকোন অনুষ্ঠানে মার্কেট করতে সীমান্তবর্তী স্বরূপকাঠী,মিয়ারহাট ও ইন্দেরহাট বাজারে যাতায়াত করে থাকেন। লঞ্চেচড়ে ওইসব স্থানে যেতে তাদেরকে এ ব্রিজটির ওপর দিয়েই লঞ্চ টার্মিনালে যেতে হয়। বর্তমানে ব্রিজটির অবস্থা এতই নাজুক হয়ে পড়েছে যে তার ওপর দিয়ে চলাচল করতে গিয়ে বড় ধরণের দূর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা উদয়কাঠি ইউনিয়নের কৃতি সন্তান স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলমের কাছে দূর্ঘটনা ও দূর্ভোগ এড়াতে অবিলম্বে ব্রিজটি ভেঙ্গে নতুন গার্ডার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।এ বিষয়ে স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. জাকির হোসেন জানান,খুব শীঘ্রই ব্রিজটি জনসাধারণের জন্য চলাচলের উপযোগী করে তোলা হবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রিজ নয় যেন মৃত্যু ফাঁদ…। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০