সংবাদ শিরোনাম ::
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

চোরাই পথে ভারতে নেয়ার সময় ১২৬ কেজি বাংলাদেশি ইলিশ জব্দ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০ ১৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

চোরাই পথে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার মুখে ১২৬ কেজি ইলিশ জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বুধবার রাতে বিএসএফের ১৭৯ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা তা জব্দ করেন। বেআইনি পথে ইলিশ আনার অভিযোগে বিপ্লব শীল নামে এক ভারতীয় ট্রাক চালককে আটক করা হয়েছে।

বিএসএফের ডিআইজি (দক্ষিণবঙ্গ) এস এস গুলেরিয়া জানান, গত কয়েক বছরে বৃহত্তম এবং চলতি বছরেও এই প্রথম এক দফায় এত বিশাল পরিমাণ বাংলাদেশি ইলিশ জব্দ করা হলো।

ট্রাকসহ চালক এবং ইলিশ স্থানীয় পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।

বিএসএফের পক্ষ থেকে জানা গেছে, বাংলাদেশের বেনাপোল বন্দরে পণ্য খালাস করে ভারতে ফেরার সময় ওই ট্রাকটিতে ইলিশ ভর্তি ৯টি ব্যাগ তুলে দেওয়া হয়। আর তা রাখা হয় চালকের আসনের নিচে।

এরপর পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর ওই ট্রাকটিতে রুটিন তল্লাশির পরই এই ইলিশ পাওয়া যায়।
বাংলাদেশ থেকে এই ইলিশ নিয়ে আসার জন্য চালকের কাছে শুল্ক বিভাগের কোনো ছাড়পত্র ছিল না। ওই ইলিশ ভারতীয় পাড়ে পৌঁছে দেওয়ার জন্য ওই চালক ৫ হাজার রুপি পারিশ্রমিক হিসেবে পান বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চোরাই পথে ভারতে নেয়ার সময় ১২৬ কেজি বাংলাদেশি ইলিশ জব্দ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২১:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০