সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বানারীপাড়ার অসুস্থ সেই শিশু আব্দুল্লাহর পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০ ১৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ লিভার ও কিডনি রোগে আক্রান্ত বানারীপাড়ার সেই শিশু আব্দুল্লাহ’র জন্য মানবতার হাত প্রসারিত করে পাশে দাঁড়ালেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশুটির জন্য সহায়তার স্ট্যাটাস দেখে বুধবার দুপুরে তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ হাজার টাকার ওষুধ দিয়ে তাকে সহযোগিতা করেন । এছাড়াও তিনি শিশুটির চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তর হতে জটিল রোগের চিকিৎসার অনুকূলে ৫০ হাজার টাকা প্রদান করার প্রতিশ্রুতি দেন। অসুস্থ আব্দুল্লাহ বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের লবণসাড়া গ্রামের হতদরিদ্র দিনমজুর খলিল খানের শিশু পুত্র। সে বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ‘অঙ্কুরে ফুল ঝড়ে যাওয়ার মতো উন্নত চিকিৎসার অভাবে শিশুটির জীবন প্রদীপ নিভে যাওয়ার পথে’ শিরোণামে দৈনিক কালের কন্ঠ সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। জানাগেছে, ‘আবদুল্লাহ দীর্ঘ দিন ধরে লিভার ও কিডনি রোগে ভুগছেন। সন্তানের চিকিৎসার জন্য তার বাবা খলিল খানের যে সামর্থ ছিল তা ছেলের চিকিৎসা করাতে গিয়েই শেষ। এখন তার পক্ষে আব্দুল্লাহর উন্নত চিকিৎসা করানো সম্ভব নয়। তাই সন্তানের চিকিৎসার জন্য মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সমাজের বিত্তবানদের কাছে তিনি হাত পেতেছেন। ছেলেকে বাঁচাতে করুন আকুতি জানিয়ে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। যা বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের চোখে পড়ে। ৫ আগষ্ট বুধবার দুপুরে তিনি জেলা প্রশাসনের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজের মাধ্যমে শিশুটির জন্য ১০ হাজার টাকার ওষুধের ব্যবস্থা করে দেন। এছাড়া শিশুটির চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তর হতে জটিল রোগের চিকিৎসার অনুকূলে ৫০ হাজার টাকা প্রদান করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। পাশাপাশি তিনি শিশুটির চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শিশুটিকে বাঁচাতে সাহায্য পাঠানোর বিকাশ নম্বর খলিল খান- ০১৭৭৭০২১০০৫। প্রসঙ্গত এর আগে শিশু আব্দুল্লাহর চিকিৎসার জন্য মানবিকতার হাত প্রসারিত করে ১০ হাজার টাকা পাঠান জামালপুর জেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান সজিব। এছাড়াও বিভিন্ন সহৃদয়বান ব্যক্তি শিশুটির চিকিৎসায় ৭ হাজার টাকা সহায়তা করেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ার অসুস্থ সেই শিশু আব্দুল্লাহর পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০