বরিশাল থেকে ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৪:৫৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০ ২৪৮ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল এর অভিযানে ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।অদ্য ০৬ আগস্ট ২০২০ তারিখ বরিশাল জেলার বাবুগঞ্জ থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৭.০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন মধ্য দেহেরগতি সাকিনস্থ মাসুদা খলিফা এর বসত ঘরের মধ্যে কয়েক জন ব্যক্তি মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ০৬ আগস্ট ২০২০ তারিখ আনুমানিক ১৭.৪৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০২ (দুই) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ সাগর হাওলাদার(১৯), পিতাঃ ফরিদ হাওলাদার, (২) মোঃ অপি হোসেন(১৯), পিতাঃ মৃত আব্দুল রহিম হাওলাদার, উভয় সাং- মধ্য দেহের গতি, থানাঃ বাবুগঞ্জ, জেলাঃ বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদ্বয় এর নিকট থেকে ৪২০ গ্রাম গাঁজা উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি নূর ইসলাম বাদী হয়ে বরিশাল জেলার বাবুগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।


























