সংবাদ শিরোনাম ::
টিকা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখবে। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০ ২৩৪ বার পড়া হয়েছে

ডেক্স প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি বলেছেন, পৃথিবী থেকে করোনাভাইরাস একেবারে নির্মূল করা সম্ভব হবে না। তবে টিকা করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। গত বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, ‘করোনাভাইরাস একজনের শরীর থেকে অন্যজনের শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে। আমি মনে করি না আমরাই পৃথিবী থেকে ভাইরাস নির্মূল করতে পারব।
তবে স্বাস্থ্যবিধি মেনে চললে এবং টিকা পেলে আমরা এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পারব। ’
























