সংবাদ শিরোনাম ::
ফরিদপুর থেকে গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ী আটক। আজকের ক্রাইম নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২৫:০১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০ ১৬৫ বার পড়া হয়েছে

র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কর্তৃক ফরিদপুর জেলার সালথা থানা হতে
গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ী আটক।
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০২/০৮/২০২০ইং তারিখ দুপুরে ফরিদপুর জেলার সালথা থানাধীন মিরের গট্টি গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ১। শেখ শামসু(৭৫), পিতা- মৃত শেখ মোন্তাজ , সাং- মিরের গট্টি, থানা- সালথা, জেলা- ফরিদপুররকে আটক করে। এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ২৩০ (দুইশত ত্রিশ) গ্রাম গাঁজা এবং মাদক দ্রব্য ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০১ টি সীমকার্ডসহ ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা এবং অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার সালথা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।


























