সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দিচ্ছে রাশিয়া। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক: বিশ্বে প্রথম দেশ হিসেবে আগামী দুই সপ্তাহের মধ্যে করোনাভাইরাসের ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে রাশিয়া। ভ্যাকসিনের পরীক্ষার ফল প্রকাশ না করে চূড়ান্ত অনুমোদন দেয়ার এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ থাকলেও রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, মস্কোভিত্তিক গামালিয়া ইনস্টিটিউটের তৈরিকৃত ভ্যাকসিনটি আগামী ১০ আগস্ট অথবা তারও আগে চূড়ান্ত অনুমোদন পেতে পারে বলে তারা আশা করছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে রুশ কর্মকর্তারা বলেছেন, আগামী ১০ আগস্ট অথবা তার আগে ভ্যাকসিনটির অনুমোদনের লক্ষ্যে তারা কাজ করছেন। তারা বলেছেন, ভ্যাকসিনটি জনসাধারণের ব্যবহারের জন্য অনুমোদিত হবে। তবে মহামারি মোকাবিলায় নিয়োজিত সম্মুখসারির স্বাস্থ্য কর্মীরা প্রথমে ভ্যাকসিনটি পাবেন।

গামালিয়া ইনস্টিটিউটের এই ভ্যাকসিন তৈরি ও গবেষণা কাজে অর্থায়ন করেছে রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিল। সোভিয়েত আমলে ১৯৫৭ সালে বিশ্বের প্রথম স্যাটেলাইটের সফল উৎক্ষেপনের কথা উল্লেখ করে রুশ সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিয়েভ বলেন, ‘এটি একটি স্পুটনিক মুহূর্ত।’

তিনি বলেন, স্পুটনিকের হুইসেল শুনে আমেরিকানরা অবাক হয়েছিলেন। এই ভ্যাকসিনের ক্ষেত্রেও একই অনুভূতি হবে। ভ্যাকসিন আনার কাজে রাশিয়াই প্রথম হবে।

তবে রাশিয়া করোনাভাইরাসের এই ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দিতে গেলেও এখন পর্যন্ত এর পরীক্ষার ফল প্রকাশ করেনি। ফলে ভ্যাকসিনটির সুরক্ষা অথবা কার্যকারিতার ব্যাপারে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সিএনএন।

সমালোচকরা বলছেন, দেশটি তীব্র রাজনৈতিক চাপের মধ্যে এই ভ্যাকসিন আনার জন্য তোড়জোড় শুরু করেছে; যা রাশিয়াকে বৈশ্বিক বৈজ্ঞানিক শক্তি হিসেবে তুলে ধরতে আগ্রহী। মানবদেহে পরীক্ষা অসম্পূর্ণ থাকায় ভ্যাকসিনটি নিয়ে ব্যাপক উদ্বেগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দিচ্ছে রাশিয়া। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৫০:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০