সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

পটুয়াখালীর ভাইরাল হওয়া চাঞ্চল্যকর কিশোর গ্যাং চক্রের ০৪(চার) সদস্য আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‌্যাব-৮ কর্তৃক পটুয়াখালীর ভাইরাল হওয়া চাঞ্চল্যকর কিশোর গ্যাং চক্রের ০৪(চার) সদস্য আটক; হামলায় ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার।

বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় যে, পটুয়াখালী শহরে কিশোর গ্যাং চক্র সক্রিয়। এরা বিভিন্ন সময়ে মারপিট, ছিনতাই, ইভটিজিং, গ্যাং কালচারের মত বিভিন্ন অপরাধ সংঘটিত করে আসছিল। সম্প্রতি চক্রটি পটুয়াখালী সদরের দুই জন ছাত্র মোঃ এনামুল হক মুন্না ও নিবির দাস গুপ্তকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর ভাবে জখম করে যার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয় এবং দৈনিক পত্র পত্রিকায় সংবাদটি বহুল প্রকাশিত হয়। এ বিষয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা রুজু হয়।
র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এ সংক্রান্তে ছায়া তদন্ত অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে অভিযানে নামে এবং গত ২৬ জুলাই ২০২০ তারিখ গভীর রাতে অভিযান চালিয়ে ঢাকা পালিয়ে যাবার প্রাক্কালে বরিশাল লঞ্চ ঘাট এলাকা থেকে কিশোর গ্যাং চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা তাদের নাম (১) মোঃ সিফাত (২২), পিতা-মশিউর রহমানা কিসুল, সাং-সদর রোড সংলগ্ন শিশু পার্ক, থানা-সদর, জেলা-পটুয়াখালী, (২) মোঃ আরমান (২৪), পিতা- সাজু সিকদার, সাং- শিমুলবাগ, থানা- সদর, জেলা-পটুয়াখালী, (৩) মোঃ রিজন (২২), পিতা-মোঃ খলিলুর রহমান, সাং-সবুজবাগ ১ম লেন, থানা-সদর, জেলা-পটুয়াখালী বলে জানায়। পরবর্তীতে তাদের নিয়ে অভিযান চালিয়ে অপর আসামী মোঃ সাইদুর রহমান (২২), পিতা-মোঃ আব্দুর রাজ্জাক, সাং-পুরান বাজার (চকবাজার), থানা-সদর, জেলা-পটুয়াখালী এর বাড়ি থেকে উক্ত হামলায় ব্যবহৃত ০২ টি রামদা, ০১টি ধারালো ছুরি ও একটি লোহার রড উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদেরকে যথাযথ প্রক্রিয়ায় পটুয়াখালী সদর থানায় হস্তান্তর এবং এ সংক্রান্তে পটুয়াখালী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।
এ ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্য আসামীদের গ্রেফতারে র‌্যাব-৮ সচেষ্ট আছে এবং র‌্যাব-৮ এর এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালীর ভাইরাল হওয়া চাঞ্চল্যকর কিশোর গ্যাং চক্রের ০৪(চার) সদস্য আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০