সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

চাকরির প্রলোভন দেখিয়ে পটুয়াখালীর তরুণীকে আটকে ধর্ষণ, গ্রেফতার ২। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: চাকরির প্রলোভন দেখিয়ে ১৮ বছরের এক তরুণীকে আটকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ধর্ষণের সহযোগিতার জন্য দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল আসামী এখনো পলাতক রয়েছে।

রাজধানীর বাড্ডার একটি অফিসে এই ঘটনা ঘটে। শনিবার (২৫ জুলাই) দুপুরে তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান জানান, ধর্ষণের শিকার তরুণীর বাড়ি পটুয়াখালী সদর উপজেলায়। উচ্চমাধ্যমিক পাশ করার পর তিনি চাকরি খুঁজছিলেন। গত ৮/৯ দিন আগে তিনি বাড়ি থেকে বাড্ডার হোসেন মার্কেট এলাকায় তার এক পরিচিতের বাসায় ওঠেন। এখানে এসে এক দালালের সঙ্গে তার পরিচয় হয়। সেই দালাল তাকে চাকরি দেয়ার প্রলোভন দেখায়।

এরপর গত শুক্রবার (১৭ জুলাই) তাকে প্রগতি সরণির একটি (গ- ৯৭/১) নম্বর ভবনের চারতলার একটি অফিসে নিয়ে যায়। সেখানে ওই দালাল অফিসের দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং দ্বিতীয় আসামি শহিদুল হক (৪৫) তার রুমের বাইরে থেকে তালা আটকে দেয়। জাহিদ হাসান (৪৫) নামে আরো একজন ধর্ষণে সহায়তা করে।

এসআই মাসুদুর রহমান আরও জানান, বেলা আড়াইটার দিকে ধর্ষণের শিকার হওয়ার পর তরুণী লজ্জায় কাউকে কিছু না বলে ওই বাসায় চলে যান এবং পরবর্তীতে অন্য একটি অনলাইন শপিংয়ে চাকরি নেন। পরবর্তীতে শুক্রবার দিবাগত রাতে বাড্ডা থানায় এসে ঘটনার বিস্তারিত জানান এবং একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে তরুণীকে শনিবার দুপুরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এরপর অভিযান চালিয়ে ধর্ষণের সহায়তাকারী দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তবে মূল আসামিকে এখনো গ্রেপ্তার করা যায়নি বলে তার নাম পরিচয় জানাতে রাজি হননি এসআই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাকরির প্রলোভন দেখিয়ে পটুয়াখালীর তরুণীকে আটকে ধর্ষণ, গ্রেফতার ২। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০