সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বরিশালে আসার পথে সুন্দরবন-১০ ও মানামী লঞ্চের মধ্যে সংঘর্ষ,। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স::: ঢাকা থেকে বরিশালে যাত্রী নিয়ে আসার পথে এমভি সুন্দরবন-১০ ও এমভি মানামী নামে দু’টি লঞ্চের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে উভয় লঞ্চের পেছনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। -তবে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও অল্পের জন্য যাত্রীরা রক্ষা পেয়েছেন।

ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে সার্ভে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া উভয় লঞ্চের চলাচল স্থগিত করেছে বিআইডব্লিউটিএ। পাশাপাশি পুরো ঘটনার তদন্তে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌপুলিশের প্রতিনিধিসহ নৌপরিবহন অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় দু’টি লঞ্চ পরিদর্শন করেন।

পরিদর্শনে শেষে কমিটির সদস্য ও বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) আজমুল হুদা মিঠু সরকার বলেন, ওই ঘটনায় সুন্দরবন-১০ লঞ্চের মাঝামাঝি বাম পাশের অংশ ও মানামী লঞ্চের পেছনের ফ্যান্টারের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনা তদন্তে ইতোমধ্যে কমিটি করা হয়েছে। যারা লঞ্চ দু’টি পরিদর্শনও করেছে।

পাশাপাশি উভয় লঞ্চ কর্তৃপক্ষকেই তা মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। মেরামতের পর সার্ভে কর্তৃপক্ষকে দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। তারা যাচাই-বাছাই করে ত্রুটিমুক্ত মনে করলে লঞ্চ দু’টি পুনরায় চলাচল করতে পারবে। এর আগ পর্যন্ত লঞ্চ দু’টির যাত্রা স্থগিত করা হয়েছে।

নৌপরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড চিফ সার্ভেয়ার আবু হেলাল সিদ্দিকী বলেন, নির্দেশনা অনুযায়ী লঞ্চ দু’টি মেরামত করতে হবে। এরপর সেটি চলাচলের উপযোগী কিনা তা দেখা হবে।

সুন্দরবন-১০ লঞ্চের মাস্টার (চালক) মজিবর রহমান জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে তারা বরিশাল যাচ্ছিলেন। মেঘনার ইলিশা লাল বয়া পয়েন্টে গত বুধবার (২২ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে সুন্দরবন-১০ লঞ্চটি পৌঁছায়। এসময় সেখানে পানি কম থাকায় তিনি লঞ্চের গতি কমিয়ে ফেলেন। কিন্তু ওই চ্যানেলের মধ্যে এমভি মানামী লঞ্চ সুন্দরবন-১০ লঞ্চকে দ্রুত গতিতে ওভারটেক করে চরে আটকে যায়। চর থেকে নামানোর জন্য ফুল স্পিডে লঞ্চটিকে পেছনের দিকে সরানো হয়। এসময় সুন্দরবন-১০ লঞ্চের ওপর এমভি মানামী আছড়ে পড়ে। এতে সুন্দরবন-১০ লঞ্চের মাঝ বরাবর ব্যাপক ক্ষতি হয়েছে। অপরদিকে মানামী লঞ্চের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

মানামী লঞ্চের মাস্টার আসাদুজ্জামান এ ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ভিএইচএফ-এ তাদের লঞ্চ পেছনে যাবার খবরটি সুন্দরবন-১০ লঞ্চকে অবহিত করা হয়েছিল। পাশাপাশি নিরাপদ দূরত্ব বজায় রাখতেও বলা হয়েছিল। কিন্তু ওই লঞ্চ তার দেওয়া তথ্যানুসারে গুরুত্ব না দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনার পর লঞ্চ দু’টি চালিয়ে বৃহস্পতিবার সকালে বরিশাল নদী বন্দরে নিয়ে আসা হয়। প্রায় দুই হাজার যাত্রী নিরাপদে নামিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে আসার পথে সুন্দরবন-১০ ও মানামী লঞ্চের মধ্যে সংঘর্ষ,। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০