সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

চাঁদপুরে উদ্বোধনের আগেই ২ কোটি ২৯ লক্ষ টাকার আশ্রয়কেন্দ্র নদীগর্ভে বিলীন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
অবশেষে নদীগর্ভে বিলীন হয়ে গেলো উদ্বোধনের অপেক্ষায় থাকা চাঁদপুরের ওমর আলী উচ্চ বিদ্যালয় ও আশ্রয়কেন্দ্র। সকালে সদর উপজেলার রাজরাজেশ্বর এলাকায় নদীতে তিনতলা এ ভবনটি তলিয়ে যায়।
গত কয়েকদিন ধরেই পদ্মা-মেঘনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বাড়ায় রাজরাজেশ্বরসহ বিভিন্ন এলাকার চরাঞ্চলে ভাঙন দেখা দেয়। ঝুঁকির মধ্যে পড়ে পদ্মা-মেঘনাবেষ্টিত ওমর আলী উচ্চ বিদ্যালয় ও আশ্রয় কেন্দ্রটি। কিছুদিন নদীতে টিকে থাকলেও আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ভবনের পুরো অংশ নদীগর্ভে বিলীন হয়ে যেতে দেখাযায়।

গত বছর দুই কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে শুরু হয় তিনতলা স্কুল ও সাইক্লোন সেন্টারটির নির্মাণ কাজ। দুই মাস আগে কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়া হয়েছিলো ভবনটি।

বিদ্যালয়ের সাইড সিলেকশনের সময় নদী প্রায় দেড় কিলো মিটার দূরে ছিল। হঠাৎ করেই এবছর এই দিকে ভাঙন বেশি হয়ে বিদ্যালয়টি ভাঙন ঝুঁকিতে পড়ে। তাছাড়া এই বিদ্যালয়টি এর আগেও একাধিকবার নদী ভাঙনের শিকার হয়েছে।

নদীভাঙনের শিকার স্থানীয় বাসিন্দারা জানান, জোয়ার শেষে ভাটার সময়টাতেই ভাঙন শুরু হয়। তবে গত ৩০ বছরের ইতিহাসে এবারই ভাঙনের ভয়াবহতা চরম পর্যায়ে চলে গেছে। কারণ, এবছর পাশবতী জেলা শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ এলাকায় মেঘনার ভাঙনরোধে যে বাঁধ দেয়া হয়েছে তার পানি প্রবাহের মুখটি দেয়া হয়েছে রাজরাজেশ্বরের দিকে। এর ফলে ওই জেলার দেয়া বাঁধের ধাক্কা খাওয়া স্রোত ঝুঁকিপূর্ণভাবে এখানকার পাড়ে আঘাত হানছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁদপুরে উদ্বোধনের আগেই ২ কোটি ২৯ লক্ষ টাকার আশ্রয়কেন্দ্র নদীগর্ভে বিলীন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৪১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০