সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

উজিরপুরে প্রতিবন্ধী ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ ১৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে অষ্টম শ্রেণীর প্রতিবন্ধী ছাত্রীকে একাধিকবার ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উজিরপুর মডেল থানার এসআই জাফর সঙ্গীয় ফোর্স নিয়ে ব্যাপক অভিযান চালিয়ে ধর্ষক আজিজুল বিশ্বাসকে (২১) গ্রেফতার করেছে। দঃ ধামুরা ধর্ষকের বাড়ীর আঙ্গিনায় সালিশী বৈঠক চলাকালীন সময়ে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, শোলক ইউনিয়নের দঃ ধামুরা গ্রামের বারেক বিশ্বাসের ছেলে লম্পট আজিজুল বিশ্বাস বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের শহিদুল ইসলাম বেপারীর মেয়ে প্রতিবন্ধী অষ্টম শ্রেণীতে পরুয়া ছাত্রীকে সরলতার সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।

সর্বশেষ ১৮ জুলাই রাতে লম্পট আজিজুল ওই ছাত্রীকে ডেকে নির্জন স্থানে নিয়ে পুনরায় ধর্ষণ করে। বিষয়টি বাড়ীর লোকজন টের পেলে ধর্ষণের ঘটনা এলাকায় চাউর হয়। ছাত্রীর পরিবার জানতে পেরে ২২শে জুলাই উজিরপুর মডেল থানার তার পিতা শহিদুল ইসলাম বেপারী বাদী হয়ে ধর্ষক আজিজুল বিশ্বাসের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার খবর পেয়ে লম্পটের পরিবার ঘটনা ধামাচাপা দিতে তড়িঘড়ি করে পালিয়ে থাকা লম্পট আজিজুলকে ২৩ শে জুলাই সকালে বাড়ীতে হাজীর করে এবং দুপুর ১২টায় এলাকায় কতিপয় মোড়লদের নিয়ে বাড়ীর মধ্যে শালিশি বৈঠক বসায়।

এ সময় উজিরপুর মডেল থানার এসআই জাফর শালিশি বৈঠক থেকে ধর্ষণ মামলার আসামি লম্পট আজিজুলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাফর জানান, ২৪ জুলাই সকালে আসামীকে জেলহাজতে প্রেরণ করা হবে এবং ভিকটিমকে ডাক্তারী পরিক্ষার জন্য বরিশাল হাসপাতালে প্রেরন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে প্রতিবন্ধী ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০