সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

ঝালকাঠিতে অসহায় পরিবারকে ভিটা-মাটি ছাড়া করতে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি গ্রামের এক অসহায় ঋষি ( মুচি) পরিবারকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘ দিন ধরে লোলুপ দৃষ্টিতে পড়া এ পরিবারটির একটুরো মাথাগোঁজার ঠাঁই ৩ কাঠা জমিই ইয়াবা উদ্ধারের কারণ বলে অসহায় সংখ্যালঘু পরিবারটির দাবী।
ঝালকাঠি সদর থানার ওসি মো: খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুর ১২টা দিকে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি গ্রামের রবীন দাসের বাড়িতে গোপন সংবাদে পুলিশ অভিযান করে। এসময় রবীন দাসের (৪৫) ঘরের সামনের বারান্দার আড়ায় লুকানো অবস্থায় ১১পিস ইয়াবা উদ্ধার হয়। এ ঘটনায় রবীন দাসকে আটক করে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
রবীন দাসের ছোট বোন সবিতা দাস (৩০) স্থানীয় ইউনিয়ন পরিষদের বারান্দায় ফুটপাতে মুচির কাজ করে ভাইয়ের সংবারের জীবিকায় সহায়তা করে আসছেন। তিনি ঝালকাঠি জেলার একমাত্র নারী মুচি। তিনি বলেন, আমার ভাই পান-সিগারেটও খায় না। কসাইয়ের কাজ করে সংসার চালায়। আমাদের এই জমিটুকোই কাল। অনেক বছর ধরে এলাকার একটি মহল এই জমি কিনতে চায়। তারা বিভিন্ন সময় আমাদের বাড়ি ঘর ছাড়তেও হুমকী দিয়ে আসছে। নানা অজুহাতে এলাকার কিছু লোক আমাদের ঘরেও প্রায়ই আসে। তাদের মানা করলে আমাদের সাথে খারাপ ব্যবহার করে। ঝালকাঠির জীবন সংগ্রামী এ নারী মুচি সবিতা আরও বলেন, আমরা যদি ইয়াবা বেচতাম তাহলে নারী হয়ে আমাকে ফুটপাতে অন্যের জুতা সেলাই করতে হত না। পৈত্রিক সম্পত্তির মোট ৫ কাঠা জমির ২ কাঠা খালে বিলিন হয়ে গেছে জানিয়ে সবিতা আরও বলেন, এখন তিন কাঠা জমিতে ভাঙা ঘরে আমারা থাকি। ঘরের সামনে আমাদের জমিতেই দোকান ঘর উঠিয়ে অন্যরা ভাড়া আদায় করে খায়। আমরা তাতেও বাঁধা দিতে সাহস পাইনা। এখন শেষ সম্বল জমিটুকো গ্রাস করতে এই ইয়াবা উদ্ধারের নাটক সাজানো হয়েছে বলে দাবী করেন সবিতা।
এব্যপারে সদর থানার ওসি মো. খলিলুর রহমান বলেন, এ পরিবারটি যদি ষড়যন্ত্রের শিকার হয়ে থাকে সেটা তদন্তে বেড়িয়ে আসবে। পুলিশ সঠিক তদন্ত করবে বলেও জানান ওসি।
প্রসঙ্গত, সদর উপজেলার এ অসহায় পরিবারটি বংশ পরমপরায় ওই গ্রামে বসবাস করে আসছে। বরীন দাসের বাবা প্রয়াত সতিষ দাস পেশায় একজন মুচি ছিলেন। তার কাছে শেখা মুচির কাজ করেই সবিতার জীবিকা চলে। আর ভাই রবীন কসাইয়ের কাজ করেন। বরীন ছড়াও সংসারে তার স্ত্রী, প্রতিবন্ধী শিশু ছেলে এবং তিন বোনকে নিয়ে চরম দারিতায় বসবাস করে আসসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে অসহায় পরিবারকে ভিটা-মাটি ছাড়া করতে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ

আপডেট সময় : ১২:৪২:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০